চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি হেফাজতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকায় পুলিশি হেফাজতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর অসুস্থতাজনিত কারণে ওই গৃহবধূ মারা গেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গাজীপুরের ভাওয়াল গাজীপুর এলাকার বাসিন্দা আব্দুল হাইকে মাদক মামলায় গ্রেপ্তার করতে মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের সহকারি উপ-পরিদর্শক নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় আব্দুল হাইকে না পেয়ে তার স্ত্রী ইয়াসমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

স্বজনরা জানায়: গ্রেপ্তারের পর ইয়াসমিনকে ব্যাপক মারধর করা হয়। মারধরের পর অসুস্থ হয়ে গেলে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় স্বজনরা তার সঙ্গে দেখা করতে চাইলে তাদেরকে দেখা করতে দেয়নি পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে স্বজনদেরকে তার মৃত্যুর খবর জানানো হয়।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান: ওই গৃহবধূকে গ্রেপ্তারের কিছু সময় পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ইয়াসমিনকে ভর্তি করার পর তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: গাজীপুরগৃহবধূপিটিয়ে হত্যাপুলিশি হেফাজত
শেয়ারTweetPin

সর্বশেষ

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT