চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশি সেবার মান আরও উন্নত করতে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিষ্ঠালগ্ন থেকে এই ইউনিটের সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রাষ্ট্রপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং পুলিশি সেবার মান আরও উন্নত করতে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে।

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠা দিবস’ পালিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি এ উপলক্ষে ডিএমপির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের কৌশল ও ধরনের পরিবর্তন ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে অপরাধীরা সাইবার জগতে নানা অপরাধ করছে, যা প্রতিরোধ করা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

আবদুল হামিদ বলেন, এধরনের অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রযুক্তিগত প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এর পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নারী ও শিশুবান্ধব পুলিশি সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে ডিএমপি আরো কার্যকর ও জোরালো উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি প্রত্যাশা করেন।

Reneta

ডিএমপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের সূচনা করেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১ হাজার ২শ’ ৬২ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। শুধু মহান মুক্তিযুদ্ধেই নয়, দেশের প্রয়োজনে ও বিভিন্ন সংকটে জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা।

তিনি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আত্মোৎসর্গকারী পুলিশের বীর সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT