চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে চাপাতি দিয়ে কোপানো ‘জঙ্গি’ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশকে চাপাতি দিয়ে এলোপাথারিভাবে জখমের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য কাজী শাওন রহমান।

বুধবার রাতে ডিবি (দক্ষিণ) বিভাগের ধানমন্ডি জোনাল টিম উত্তরা থেকে কাজী শাওন রহমানকে (৩৪) গ্রেফতার করে। তার সাংগঠনিক নাম ফাহাদ। তার বাড়ি খুলনা জেলার খালিশপুর।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: গত বছরের ১৯ ফেব্রুয়ারি বাড্ডা থানার সাতারকুল রোডের একটি বাড়ির নিচ তলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, রাজনীতিবিদ, ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যার জন্য পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে ওই দিন রাত পৌনে নয়টার দিকে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।

‘পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী শাওন রহমানসহ আনসারুল্লাহ বাংলা টিমের অন্যান্য সদস্যরা পুলিশের ওপর এলোপাথারি গুলি শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি করে। ঘটনাস্থলে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা অভিযান পরিচালনাকারী দলের এক পুলিশ সদস্যকে ধারালো চাপাতি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল হতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। কাজী শাওন রহমান ওই ঘটনায় সরাসরি জড়িত।’

আহত পুলিশকে জখমের ব্যাপারে শাওন সরাসরি কি না জানতে জানতে পুলিশের সহকারী কমিশনার বলেন: এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে, শাওন কিংবা অন্য কারা পুলিশকে আঘাতের ঘটনায় জড়িত ছিল তা জানার চেষ্টা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারুল্লাহ বাংলা টিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেকহেড স্কুল বিষয়ে হাইকোর্টের রুল জারি

পরবর্তী

মুখের ঘ্রাণে ১৭ রোগ নির্ণয় করবে কৃত্রিম নাক

পরবর্তী
নারী কৃত্রিম নাক দিয়ে শ্বাস নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখের ঘ্রাণে ১৭ রোগ নির্ণয় করবে কৃত্রিম নাক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এইচআইভি আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা বেড়েছে, ঝুঁকিতে শিশুরাও

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT