চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরোনো ফোনের এত কাজ!

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১২:১৬ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
লাইফস্টাইল
A A
ফাইল ফটো

ফাইল ফটো

জন্মদিনে মায়ের দেয়া উপহার ছিল একটি স্মার্ট ফোন। তিন বছর ভালোই চলেছে। কিন্তু এখন আরও ভালো কনফিগারেশনের নতুন ফোন কেনার শখ হচ্ছে। আর তাছাড়া, আগের ফোনটি একটু স্লো হয়ে গেছে। কিন্তু চিন্তা একটাই, মায়া জন্মে যাওয়া এই ফোনটির কী হবে! পুরোনো ফোনটিকেও কিন্তু ব্যবহার করতে পারেন দারুণ কিছু কাজে। জেনে নিন পুরোনো ফোনের নানা ব্যবহার সম্পর্কে।

এলার্ম ঘড়ির বিকল্প: আপনার প্রিয় পুরোনো ফোনটিকে ব্যবহার করতে পারেন এলার্ম ঘড়ির বিকল্প হিসেবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এলার্ম বাজার নির্দেশনা দিয়ে ফোনটিকে বিছানার পাশের টেবিলে রেখে দিন। প্রিয় ফোনটিকে সঙ্গে রাখতে পারবেন আরও অনেক বছর।

সিকিউরিটি ক্যামেরার বিকল্প: ঘরে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে পুরোনো ফোনটিকে ব্যবহার করতে পারবেন সিকিউরিটি ক্যামেরার বিকল্প হিসেবে। ফোনটিকে রুমের কোনো নির্দিষ্ট স্থানে হোল্ডার দিয়ে লাগিয়ে রাখুন। অ্যাপ নামিয়ে নিন অথবা আরেকটি সহজ পদ্ধতি হলো স্কাইপ একাউন্ট খুলে অটোমেটিক ইনকামিং ভিডিও কল রিসিভ করার অপশন অন করে রাখতে পারেন। এতে আপনি অফিস থেকে বাড়িতে যখন তখন ফোন দিয়ে ঘরের নির্দিষ্ট একটি যায়গা দেখতে পারবেন।

Banglabid

সন্তানকে নজরে রাখা: আপনি যখন রান্নাঘরে রাঁধছেন, তখন হয়তো আপনার সন্তান ঘুমাচ্ছে। কিন্তু হুট করে তো জেগে যেতে পারে। পড়ে গিয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। তাই পুরোনো ফোনটিকে ব্যবহার করতে পারেন বেবি মনিটর হিসেবে। সিকিউরিটি ক্যামেরার বিকল্প হিসেবে স্কাইপ একাউন্ট ব্যবহার করেও দেখতে পারেন সন্তানকে। আবার ‘ডরমি’ নামের একটি অ্যাপ আছে, সেটা শিশু ঘুম ভেঙে নড়াচড়া বা আওয়াজ করলে সিগন্যাল পাঠায় মোবাইলে। এধরণের অ্যাপও ব্যবহার করতে পারেন। তবে ঘরে অবশ্যই ওয়াইফাই কানেকশন থাকা প্রয়োজন।

পুরোনো ফোন

টর্চ হিসেবে: কোথাও বেড়াতে গেলে আপনার পুরানো ফোনটিকে ব্যবহার করতে পারেন টর্চ এর বিকল্প হিসেবে। যে ফোনটিতে ইন্টারনেট চালাবেন কিংবা কথা বলার জন্য ব্যবহার করবেন, সেটাতে টর্চ অপশন ব্যবহার করলে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে। তাই শুধু মাত্র টর্চ হিসেবে ব্যবহারের জন্য রাখতে পারেন পুরোনো ফোনটি।

Reneta

কার ফাইন্ডার: আপনার পুরোনো ফোনটিকে ফুল চার্জ করে গাড়ির পেছনে কোথাও লুকিয়ে রাখতে পারেন। ‘লোকেশন’ অন করে রাখুন। মাঝে মাঝেই রিচার্জ করে নিন। এতে দুটি সুবিধা। একটি হলো, আপনার ফোনের চার্জ ফুরিয়ে গেলে বিকল্প ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আরেকটি হলো, আপনার গাড়ি যদি চুরি হয় তাহলে সহজেই জানা যাবে সেটা কোথায় আছে। রিডার্স ডাইজেস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনস্মার্ট ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT