বলিউড তারকা বিদ্যা বালান পুরুষ প্রাধান্যকে একেবারেই পছন্দ করেন না। তার মতে, বলিউডের ছবিতে পুরুষ প্রাধান্য অনেক বেশি। সেটা থেকে তিনি পুরোপুরি দূরে থাকতে চান।
এমনকি স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের ছবিতেও অভিনয় করতে রাজি নন বিদ্যা। তার কথায়, ‘যদিও আমাদের কাজের ক্ষেত্র এক, তবুও কিছু বিষয়ে দূরত্ব বজায় রেখে চলা ঠিক মনে করি।’ বিদ্যা বালান বলিউড কাঁপাচ্ছেন তার একক অভিনয় দিয়ে। মেধা দিয়ে মুগ্ধ করছেন দর্শকদের। পাশাপাশি পেয়েছেন যশ-খ্যাতি। বলিউডে তিনি এমন চরিত্র বেছে নেন যেখানে পুরুষ নয় বরং নারী প্রাধান্য থাকবে। তাই তিনি আবারও বিষয়টি নিয়ে বেশ জোর গলায় তার মত জানালেন।
ভারতের উত্তর প্রদেশের লক্ষৌতে বিদ্যার সমাজ সেবামূলক কাজ ‘বিদ্যা ইজ হিয়ার ফর বিদ্যা’তে অংশ নেন তিনি। সেখানেই এই কথা বলেন তিনি। এই কার্যক্রমে শিশুদের ইংরেজি শিক্ষায় উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেয়া হয়। ডেকান ক্রনিকল।








