চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ছেলেদের প্রস্তুতি

নুসরাত শারমিননুসরাত শারমিন
১১:১৯ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ছেলেদের ঈদ প্রস্তুতি

ছেলেদের ঈদ প্রস্তুতি

ঈদ কড়া নাড়ছে দোরগোড়ায়। পুরোদমে প্রস্তুতি চলছে ঈদ উৎসবের জন্য। মার্কেটের দোকানগুলোর মতোই দম ফেলার সময় নেই পার্লারগুলোতেও। ঈদের দিন নিজেকে সুন্দর দেখানোর জন্য মেয়েদের পাশাপাশি ছেলেরাও ছুটছেন নাপিত বাড়িতে এবং পার্লারগুলোতে। ঈদের দিন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাইলে কদিন আগে থেকেই শুরু করা চাই প্রস্তুতি। জেনে রাখুন ছেলেদের ঈদ প্রস্তুতি নিয়ে কিছু পরামর্শ।

সেলুনে সিরিয়াল দিয়ে রাখুন
ঈদের আগের দিন সেলুনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। পছন্দের সেলুনে আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখুন চুল কাটা ও শেভ করার জন্য। তা না হলে সিরিয়াল না পেয়ে চুলের কিংবা দাড়ির স্টাইল নষ্ট করে ঈদটাই মাটি হয়ে যেতে পারে।

চুল এবং দাড়ির কাট নির্বাচন করে রাখুন
কীভাবে চুল কাটবেন এবার ঈদে ভেবে রেখেছেন তো? এখন থেকেই ঠিক করে ফেলুন চুল এবং দাড়ির কাট। চুলের কাটিং-এ বর্তমানে ইমো, লেয়ার, স্টেপ, হোয়াইট ওয়ালস, ফেড, লেয়ার স্পাইক, ক্ল্যাসিক কাট ইত্যাদি চলছে। বয়স, পেশা, মুখের আকৃতি, চুলের ধরনের ওপর নির্ভর করে হেয়ার স্টাইল এবং দাড়ি স্টাইল নির্বাচন করুন।

ত্বক ও চুলের যত্ন
ঈদের এক সপ্তাহ আগে থেকেই ত্বক এবং চুলের যত্ন শুরু করুন। ত্বকে নিয়মিত যে কোনো ব্রাইটেনিং ফেস প্যাক লাগাতে পারেন। এক্ষেত্রে চন্দন কিংবা টমেটোর ফেসপ্যাক দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। চুলে প্রোটিন প্যাক লাগাতে পারেন। ঘরেই ডিমের সাথে কলা ব্লেন্ড করে চুলে লাগিয়ে ২ ঘণ্টা পর ধুয়ে ফেলতে পারেন। মেনিকিউর-পেডিকিউর করিয়ে নিতে পারেন পার্লারে কিংবা ঘরেই।

ঈদের পোশাক নির্বাচন
এবার ঈদের দিনটা বেশ গরম হতে পারে। আবার হঠাৎ এক পশলা বৃষ্টি হলেও অবাক হওয়ার কিছু নেই। ঈদ যেহেতু এবার বর্ষায়, তাই পোশাকের ব্যাপারে সচেতন থাকতে হবে। এবার ঈদে ছেলেদের পাঞ্জাবির ফ্যাশনে চলছে প্রিন্ট। টি-শার্ট এবং শার্টেও চলছে প্রিন্টের জয়জয়কার। বৃষ্টিতে নষ্ট হয় না, এমন স্যান্ডেল নির্বাচন করুন পাঞ্জাবীর সাথে।

অন্যান্য
এবার ঈদের নতুন স্টাইল হলো ঘড়ির সাথে ব্রেসলেট পরা। এখন এই ফ্যাশন খুব চলছে। ঈদে যেই ঘড়িটি পরবেন সেটার সাথে মানানসই ব্রেসলেট খুঁজে নিতে পারেন এখনই। এছাড়াও সানগ্লাস, বেল্ট, মোজা, মানিব্যাগ, আতর, কন্টাক্ট লেন্সসহ প্রয়োজনীয় সব কিছু ঈদের দুই-তিনদিন আগেই গুছিয়ে ফেলুন।

Reneta

ছবি: লা রিভ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঞ্জাবিফ্যাশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT