চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষের অনুমতি ছাড়া সৌদি নারীরা ঘরের বাইরে যেতে পারবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৬, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের নারীরা কিছু কিছু কাজের ক্ষেত্রে এখন পুরুষের অনুমতি ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন। চলতি সপ্তাহে সৌদি আরবের রাজা সালমান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

নতুন এই আদেশের মাধ্যমে হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য, কর্মস্থলে যেতে এবং আদালতে হাজিরা দেওয়ার ক্ষেত্রে আরবের নারীদের আর কোনো পুরুষের অনুমতির প্রয়োজন হবে না।

দেশটির কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এমন তথ্য জানা গেছে।

সৌদি আরবে নারী অধিকার নিয়ে কাজ করা মাহা আকিল সাংবাদিকদের বলেছেন, এই আদেশের মাধ্যমে এখন বিতর্কিত অভিভাবক ব্যবস্থা নিয়ে কথা বলার ন্যূনতম একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে এখানে নারীরা স্বাধীন। তারা নিজেরাই নিজেদের দেখভাল করতে পারে।

তিনি আরো বলেন, ইসলাম ধর্মে দেয়া নারী-পুরুষ সংক্রান্ত বিধান সমূহকে কিছু পুরুষ নিজেদের ইচ্ছানুযায়ী ব্যবহার করে থাকে। এটা নারীদের জন্য অবমাননাকর।

সৌদি আরব পৃথিবীর সব থেকে লিঙ্গ বৈষম্যকারী দেশ। লিঙ্গ বৈষম্যের এক আন্তর্জাতিক সূচকে ১৪৪ দেশের মধ্যে এদেশের অবস্থান ১৪১তম।

Reneta

এদেশের নারীদেরকে পুরুষদের কঠোর শাসন ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে জীবন-যাপন করতে হয়। তারা গাড়ি চালাতে অনুমতি পায় না, এমনকি চিকিৎসা, পড়ালেখা, বা আদালতে যেতে হলেও তাদের কে পুরুষের অনুমতি নিতে হয়।

এছাড়া দেশটিতে নারীদের ঘরের বাইরে যাওয়ার জন্য পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে বের হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারী অধিকারলিঙ্গ বৈষম্যসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিলো: জ্বালানি মন্ত্রী

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT