চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব অনুষ্ঠিত

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৫:৪৭ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

রং বেরঙের ঘুড়ি উড়িয়ে ও ঢাকের তালে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন ও পৌষ সংক্রান্তি উৎসব।

‘দিলমে ঢাকা হামকা ঢাকা (হৃদয়ে ঢাকা আমাদের ঢাকা)’ স্লোগানে সামনে রেখে ঘুড়ি র‌্যালির আয়োজন করেছে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঘুড়ি র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘আমি ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই যারা বাঙালির অন্যতম প্রধান উৎসব ঘুড়ি উড়ানোকে ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে। আমাদের পুরনো ঐতিহ্যকে তারা ভুলে যায়নি, ধরে রেখেছে। এখানে বসে বসে আমার মনে হচ্ছিল ছোটবেলায় কিভাবে ঘুড়ি উড়াতাম। সাদা কাগজ ও লেখা কাগজ দিয়ে লাল পাহাড়, নীল পাহাড়, ড্রাগন বিভিন্ন ধরনের ঘুড়ি বানাতাম। ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা করতাম। অনেক দিন পর ঘুড়ি উৎসবে এসে অনেক ভালো লাগলো।’

‘আমি আশা করি, আমাদের কৃষ্টি ও সভ্যতাকে ঢাকাবাসী আরও যত্ন করে ধরে রাখবে। তাহলে ভবিষ্যতে আরও বড় আকারে তরুণদের নিয়ে আমরা ঘুড়ি উৎসব উদযাপন করতে পারব’ ঢাকাবাসীদের উদ্দেশে বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ডেভটেক এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও উদ্ভিদ প্রযুক্তিবিদ ড. ফেরদৌসী বেগম বলেন, ‘ঢাকার জামদানী, ঢাকার বাখর খানি, সাকরাইন, পিঠা উৎসব এগুলো আমাদের ঐতিহ্য। আমরা যে যে জেলা থেকেই আসি না কেন এগলো ভুললে চলবে না। প্রত্যেকটি জায়গারই আলাদা আলাদা ঐতিহ্য আছে। সেগুলো আমাদের ধরে রাখতে হবে।’

Reneta

ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মোঃ শুকুর সালেকের সভাপতিত্বে ঘুড়ি উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৩ নং অতিথির বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. হারুন কবির, ঢাকাবাসীর উপদেষ্টা হাজী আব্দুস সালাম, ঢাকাবাসী সংগঠনের আজীবন সদস্য হেলাল চৌধুরী।

অনুষ্ঠান শুরুর পূর্বে টিএসসির অভ্যন্তরে ঘুড়ি উড়ান আ.ক.ম মোজাম্মেল হক ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে টিএসসি প্রদক্ষিণ করে ঘুড়ি র‌্যালি করেন ঢাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আ ক ম মোজাম্মেল হকঘুড়ি উৎসবসাকরাইন উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্চ ১৯, ২০২৬
ছবি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদ রয়েছে: শেল

মার্চ ১৯, ২০২৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT