চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো সেই কারাগারে গিয়ে বঙ্গবন্ধুর প্রতি বিচারপতিদের শ্রদ্ধা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:০৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত, বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর উমেশ দত্ত রােডের ‘পুরনো কারাগার’ পরিদর্শন করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে গঠিত ‘সুপ্রিম কোর্ট জাজেস কমিটি’র সভাপতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হােসেনসহ এই কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মােঃ নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হােসেন, বিচারপতি জে.বি.এম. হাসান, বিচারপতি মােঃ খসরুজ্জামান, বিচারপতি মােঃ শাহিনুর ইসলাম শনিবার সকাল ১১টায়  কারাগার পরিদর্শন করেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন প্রধান বিচারপতিসহ উপস্থিত বিচারপতিরা।

এছাড়া বঙ্গবন্ধু এবং চার নেতা  কারাগারের যে কক্ষগুলোতে ছিলেন সেই কক্ষগুলো ঘুরে দেখার পর প্রধান বিচারপতিসহ উপস্থিত বিচারপতিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এবং সুপ্রিম কোর্টের মুখপাত্র মােহাম্মদ সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারবঙ্গবন্ধুবিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্সিতে খেলতে চান ইতালির ক্লাবে খেলা দেবজিৎ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT