চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো মাস্ক নতুন মোড়কে বাজারজাত করতে গিয়ে গ্রেপ্তার ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। তরতর করে বেড়ে চলেছে ফেস মাস্কের চাহিদা। এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা মাস্কের পুরানো মাস্ক পুর্নব্যবহার করে নতুন মোড়কে বাজারজাত করার পাঁয়তারা করছিল।

তবে সফল হয়নি ওই দুষ্কৃতিকারী চক্রটি। পুলিশের অভিযানে ধরা পড়তে হয়েছে তাদের।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের সারাবুরি প্রদেশে, সেখানে একটি কারখানা থেকে সোমবার রাতে ৬জন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ।

থাই পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই কারখানায় শ্রমিকরা পুরানো মাস্ক পুর্নব্যবহার করে নতুন আঙ্গিকে নতুন মোড়কে বাজারজাত করার পাঁয়তারা করছিল। তারা পুরানো মাস্কগুলো আয়রন করে নতুন মোড়কে ভরছিল।

জিজ্ঞাসাবাদে ওই শ্রমিকরা জানায়, ডিলাররা এমন মাস্ক তাদের হাতে তুলে দিয়েছে। নতুন মাস্ক না দেয়ায় আয়রন করে নতুন হিসেবে মোড়কজাত করছিল তারা।

শ্রমিকরা জানায়, তারা তিন’শ থেকে চার’শ টি মাস্ক প্রতিদিন পুর্নব্যবহার করছিল। এক একটি মাস্ক প্রায় তিন টাকা করে বিক্রির চিন্তা করছিল তারা।

Reneta

থাইল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তর দেশটির প্রতিটি জনগণকে একটি করে মাস্ক ফ্রি দিচ্ছেন।

ফ্রান্সের হাসপাতাল থেকে দুই হাজার মাস্ক চুরি

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের একটি হাসপাতাল থেকে প্রায় ২ হাজার সার্জিক্যাল (অস্ত্রোপচার) মাস্ক চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার মার্সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া মাস্কগুলো কেবল হাসপাতালের স্টাফ ও অস্ত্রোপচার হতে যাওয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রাখা হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে অপরাধীদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চীনে মারা গেছে ২ হাজার ৯৮১ জন।

এতে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮। যার মধ্যে শুধু চীনেই আক্রান্ত হয়েছে ৮০ হাজার ২৭০। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেদেশে ৫ হাজার ৩২৮ জন আক্রান্ত হয়েছে।

এরই মধ্যে বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আশার কথা এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯১ জন সুস্থ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসগ্রেপ্তার ৬
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT