চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো ঠিকানায় ফিরে গেলেন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগে বাংলাদেশের ক্রিকেটাররা যে যার মতো প্রস্তুতি নিচ্ছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। নিজ উদ্যোগে করছেন অনুশীলন। কেউ কেউ করছেন বাড়তি কিছু। তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম।

মি. ডিপেন্ডেবল বৃহস্পতিবার ছুটে যান সাভারের বিকেএসপিতে। যেখান থেকে শুরু করেছিলেন ক্রিকেটার হওয়ার লড়াই, সেখানে ফিরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সান্নিধ্যে সময় কাটান। ক্রিকেটার গড়ার কারিগরের কাছ থেকে নেন ব্যাটিং টিপস।

গুরুর সঙ্গে কাটানোর মুহূর্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মুশফিক। নাজমুল আবেদীনের সঙ্গে ছবি ফেসবুক পোস্টে দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, শেকড়ে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। বিকেএসপি, আমার বাড়ি।’

নাজমুল আবেদীন বিকেএসপির ক্রিকেট কোচ ছিলেন বহু বছর। সাকিব-মুশফিকরা সেখানে ভর্তি হয়েই পেয়েছেন সবার প্রিয় ফাহিম স্যারকে। কোচিং ছেড়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে একযুগের বেশি সময় কাজ করার পর তিনি ফের ফিরে গেছেন বিকেএসপিতে, নতুন ক্রিকেটার গড়ার কাজে। প্রতিষ্ঠানটির ক্রিকেট উপদেষ্টা এখন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটবিকেএসপিমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT