চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনর্জন্মের পথে জিম্বাবুয়ের লঙ্কাজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
উড়ছে জিম্বাবুয়ে।

উড়ছে জিম্বাবুয়ে।

আইসিসির টেস্ট লিগ থেকে বাদ পড়ার অপমান তাদের হজম করতে হচ্ছে। কেউ খেলতে চায় না, সেই জ্বালা তো দীর্ঘদিনের সঙ্গী। ক্রিকেট শক্তিতে যে দেশটি একসময় ভারত, অস্ট্রেলিয়াকে টেক্কা দিত, সেই তারা ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতল! বর্তমানের বুকে অতীতের চিহ্ন ফিরিয়ে আনার পর দলপতি ক্রেমার মাঠ ছাড়ার সময় বলে গেলেন, এই জয় দেশের ক্রিকেটকে নতুন করে জন্ম দিবে।

নয় বছর আগে শেষবার বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে। তাও আবার দুর্বল কেনিয়ার বিপক্ষে। গত দেড় দশক ধরে ক্রমান্বয়ে পতনের দিকে যাওয়া দলটির বিদায়ও দেখে ফেলেছিলেন অনেকে। ‘শক্তিশালী’ লঙ্কানদের বিপক্ষে এমন জয় তো তাদের জন্য পুনর্জন্মই।

২-২  সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটা জিতে নিতে সর্বস্ব দিয়ে লড়েছে দুই দল। তবে ক্রিকেট দেবতা শেষ ম্যাচটায় একটু নাটকীয়তার জন্ম দেবেন বলেই হয়ত ঝুলিয়ে রেখেছিলেন। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২০৩ রানের মাঝারি সংগ্রহ পায় লঙ্কানরা। আর এমন সহজ লক্ষ্যে নোঙর ফেলতে জিম্বাবুয়েকে খরচ করতে হয় ৭ উইকেট। দুদলের দিকে সমানভাবে হেলে থাকা ম্যাচটা অতিথিরা শেষ পর্যন্ত জিতে নিয়েছে ৩ উইকেটে। সঙ্গে প্রথমবারের মতো সিরিজও।

লঙ্কানদের সংগ্রহটা হতে পারত আরও লজ্জাজনক। ১৫৩ রানে অষ্টম উইকেটের পতনের পর দলকে সম্মানজনক অবস্থায় নিয়ে যান আসেলা গুনারত্নে। ৮১ বলে ৫৯ রানের ইনিংস খেলা গুনারত্নকে শেষ পর্যন্ত সঙ্গ দেন দুষ্মন্ত চামিরা। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৮ রান। বল হাতে ক্রিস্টোফার এমপোফু ছাড়া সাফল্য পেয়েছেন অতিথিদের প্রায় সবাই। ২১ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুইয়ানদের সেরা ছিলেন সিকান্দার রাজা।

সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচ জমিয়ে তুলেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। হ্যামিল্টন মাসাকাদজা এবং সলোমন মায়ার ৯২ রানের উদ্বোধনী জুটিতে মনে হচ্ছিল সহজ জয়ই অপেক্ষা করছে তাদের। ৪৩ রান করে মায়ার সাজঘরে ফিরলে মাসাকাদজাকে যোগ্য সঙ্গ দেন টারসাই মুসাকান্দা। ১৩৭ রানের মাথায় ৭৩ রান করে মাসাকাদজা ফিরলেই মড়ক লাগে অতিথিদের ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে, জেগেছিল ম্যাচ হারার শঙ্কাও। শেষ দিকে অপরাজিত ২৭ রান তুলে ব্যাট হাতেও দলকে জয়ের পথে নেতৃত্ব দেন সিকান্দার রাজা। শেষ পর্যন্ত ৭১ বল বাকি থাকতেই ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে ভিড়ে যায় জিম্বাবুয়ের স্বপ্নতরী!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT