চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে যা বলল ঢাবি প্রশাসন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৫:৩৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে পাশকৃত শিক্ষার্থীদের নিয়ে পুনরায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উপাচার্য আখতারুজ্জামান বলেন, প্রায় দুই ঘণ্টা ডিনস কমিটি বিস্তারিত আলাপ আলোচনা করেছে। শেষে ডিনস কমিটি নিয়েছে, পাশকৃত ১৮ হাজার ৪৬৪ জন শিক্ষার্থীর পুনরায় আরেকটা পরীক্ষা নেয়া হবে।

ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘ঘ’ ইউনিটের পুনরায় নেয়া পরীক্ষার মূল সমন্বয়কারী থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক ও কলা অনুষদের ডিন অধ্যাপক দেলোয়ার হোসেন।

পরীক্ষা কখন নেয়া যায় আগামীকাল বুধবার সভা করে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ডিনস কমিটির সিদ্ধান্তের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, জনমনে যে সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হয়েছে তার অবসানকল্পে, বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য ১৮ হাজার ৪৬৪ জন পরীক্ষার্থী যারা ঘ ইউনিটের প্রথম পরীক্ষায় ৪৮ নম্বর পেয়ে পাশ করেছে তাদের নিয়ে পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি বলেন, এই পরীক্ষার মধ্য দিয়ে ডিজিটাল জালিয়াতি বা প্রশ্নপত্র ফাঁস যাই হোক না কেন সব বিতর্কের অবসান হবে বলে আশা করি এবং প্রকৃত মেধাবীরাই ভর্তির সুযোগ পাবে।

Reneta

বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার সক্ষমতা থাকায় পুনরায় নেয়া এ পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘ ইউনিট ভর্তি পরীক্ষাঢাবিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একাকীত্ব মৃত্যুঝুঁকি বাড়ায়

পরবর্তী

‘মিনিট পাঁচেকের মধ্যেই বদলে যায় চোরাই মোবাইলের আইএমইআই নম্বর’

পরবর্তী
চোরাই মোবাইল-আইএমইআই নম্বর

'মিনিট পাঁচেকের মধ্যেই বদলে যায় চোরাই মোবাইলের আইএমইআই নম্বর'

কেরানীগঞ্জ কারাগারে মইনুল হোসেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT