পহেলা বৈশাখ উপলক্ষে আসছে পুতুলের নতুন গান ‘খুব গভীরে’। কথা লিখেছেন এন আই বুলবুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাফাত। প্রকাশ করছে ঈগল মিউজিক।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখের আগেই গানটি সবাই শুনতে পাবেন। রোমান্টিক মেজাজের গান। মনের কিছু চাওয়া পাওয়ার গল্প রয়েছে গানটিতে। কথা ও সুর চমৎকার। শ্রোতাদের জন্য এটি আমার বৈশাখী উপহার। অডিওর পাশাপাশি গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।’
রাফাত বলেন, ‘পুতুলের কথা ভেবেই গানটি করেছি। তার কণ্ঠে নতুন কিছু দেওয়ার ইচ্ছে ছিল। সেই ভাবনা থেকে গানটিতে সুর করেছি।’
ছবি : সংগৃহীত







