চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জঙ্গি সংগঠন আইএসকে জড়িয়ে যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তেল ব্যবসার উদ্দেশে আঙ্কারা রুশ বিমান ভূপাতিত করেছে বলে মস্কো যে অভিযোগ করেছে তা প্রমাণ করতে পারলে পতদ্যাগ করবেন।

এরদোগান সাংবাদিকদের বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের অভিযোগ প্রমাণ করুন। কারণ এর সঙ্গে আমার জাতির মর্যাদা জড়িত।’

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনের ফাঁকে তুর্কি সংবাদসংস্থা আনাতোলিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি পুতিনকে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

এরদোগান আরও বলেন, অভিযোগ যদি অসত্য হয় তাহলে রুশ প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত। তিনি পুতিনকে উদ্দেশ করে বলেন, আপনি তা করবেন কি?

তবে পুতিন বলেন, আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে আঙ্কারা যে বিমান ভূপাতিত করেছে তা ছিল একটি অজুহাত। আমরা সম্প্রতি বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছি, আইএস নিয়ন্ত্রিত অঞ্চলের তেল নিয়ে ব্যবসা করছে তুরস্ক।’ রাশিয়ান সংবাদ মাধ্যম তাস নিউজ এজেন্সি এ সংবাদ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Reneta

গত ২৪ নভেম্বর সিরিয়ার লাতাকিয়ায় একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। এ সময় প্লেনটির পাইলটের বিরুদ্ধে তুর্কি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে দেশটির কর্তৃপক্ষ। তবে রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করে।

এ ঘটনার সূত্র ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি হয়। তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ নেয় রাশিয়া। এমনকি জলবায়ু সম্মেলনে এরদোগানের সঙ্গে সাক্ষাত করতেও রাজি হননি পুতিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-তুরস্কসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT