চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুঁজিবাজারে ২০২২ সাল পর্যন্ত কালো টাকা বিনিয়োগের সুযোগ দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২১
অর্থনীতি
A A

দেশের শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগের সুযোগ আরও এক বছর বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের বিষয়ে সংগঠনটির সভাপতি ছায়েদুর রহমান বলেন, বর্তমানে কালো টাকা বিনিয়োগে ১০ শতাংশ হারে কর দিতে হচ্ছে। এনবিআরের এই সিদ্ধান্তে পুঁজিবাজারে বিনিয়োগ কিছুটা হলেও বেড়েছে। নির্ধারিত এই কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করছি। এর পাশাপাশি মেয়াদ আরও এক বছর (২০২১-২০২২ অর্থবছর) বাড়ানোর জন্য অনুরোধ করছি।

আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও মার্চেন্ট ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের ও সংগঠনের পক্ষে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়া মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ২৫ শতাংশ নির্ধারণ করা, লেনদেনের ওপর কর হার আগের অবস্থায় অর্থাৎ শূন্য দশমিক ১৫ শতাংশ হার নির্ধারণ করা, তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে গেট হার ১০ শতাংশ নির্ধারণ এবং তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর হার কমিয়ে ২০ শতাংশ করার সুপারিশ করেছে সংগঠনটি।

Reneta

বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান বলেন, বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোর বৃহৎ কর হার ৩৭ দশমিক ৫০ শতাংশ। যা হতাশাজনক। বাংলাদেশে বর্তমানে ৬৩টি মার্চেন্ট ব্যাংক কর্মরত আছে। পুঁজিবাজারের ধীরগতি, কোভিড-১৯ ব্যবসার সীমাবদ্ধতা থাকায় বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক অপারেটিং চালানোই সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কর্পোরেট কর হার ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।

অনুষ্ঠানে নন-লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রায় ৩৫ শতাংশ ও লাইফ বীমা কোম্পানির ক্ষেত্রে ৩০ শতাংশ করপোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব দিয়েছে ইন্স্যুরেন্স খাতের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

এছাড়া করোনা বিবেচনায় বিমা এজেন্টদের অগ্রিম ৫ শতাংশ ট্যাক্স পরিশোধের বিধান দুই বছর স্থগিত করা, জীবনবিমা পলিসি হোল্ডারদের মুনাফার ওপর গেইন ট্যাক্স কর্তনের প্রস্তাব বিআইএ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেটে আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক। এনবিআর তাদের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আগামী বাজেটে প্রস্তাবগুলো গুরুত্বসহ পর্যালোচনা করবে। আমরা রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে চাইছি, এজন্য আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। আশা করছি, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজস্ব আদায় বাড়বে।

সভায় আরও উপস্থিত ছিলেন, এনবিআরের আয়কর নীতি’র সদস্য মো. আলমগীর হোসেন, শুল্ক ও ভ্যাট প্রশাসন বিভাগের সদস্য মো. সাইফুল ইসলাম, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিকসহ বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরপুঁজিবাজারবিনিয়োগবিমাশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT