চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিয়েরো হত্যা চেষ্টাকারীদের বর্ণনা পেয়েছে পুলিশ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
২:২৮ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

দিনাজপুরে ইতালীয় নাগরিক ডা. পিয়েরো পিজম পারোলারিকে হত্যার চেষ্টার পেছনে জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে হামলায় অংশ নেওয়া যুবকদের শারীরিক গঠন ও চেহারার বর্ণনা পেয়েছে তারা।

এর আগে বৃহস্পতিবার অজ্ঞাত আসামিদের নামে মামলা হওয়ার পর অানুষ্ঠানিকভাবে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ।

দিনাজপুর জেলা পুলিশ সুপার রুহুল আমিন চ্যানল আই অনলাইনকে বলেন, মামলাটি এখন গোয়েন্দা পুলিশ তদন্ত করবে। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পুরো বিবরণ পাওয়া গেছে।

তিনি আরো বলেন, ঘটনার সুবিধাভোগি সন্দেহে আটক জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বুধবার সকাল ৮টায় দিনাজপুরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় পিয়ারোকে কুপিয়ে হত্যার চেষ্টা করে অজ্ঞাত যুবকরা। তিনি স্থানীয় একটি ক্যাথলিক চার্চের ফাদার হিসেবে স্বাধীনতার পর থেকে কাজ করছেন।

পেশায় চিকিৎসক পিয়েরো সকালে সুইহারি ক্যাথলিক চার্চ থেকে বাইসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন যুবক কুপিয়ে আহত করে। পরে ফাঁকা গুলি করে দ্রুত পালিয়ে যায়। আহত হয়ে পিয়ারো রাস্তায় পড়ে যান।

Reneta

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিয়েরোবিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT