চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঢিলে দুই পাখি মারতে চায় পিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান ও আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে লাহোর সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান। আগামী মাসেই মনোহরকে পাকিস্তান সফরের দাওয়াত দিয়েছেন শাহরিয়ার। এই আমন্ত্রণের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে পিসিবি।

গত মাসে লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বৈঠকের সময়ই মনোহরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সোমবার নিশ্চিত করেন পিসিবি প্রধান।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে এই আমন্ত্রণের খবর জানানো হয়। এতে পিসিবি প্রধান জানান, ‘মনোহর বলেছেন, আমন্ত্রণের বিষয়টি তিনি গভীরভাবে ভেবে দেখবেন এবং সে অনুযায়ী চেষ্টা করবেন। তবে এখনো কিছু নিশ্চিত নয়।’

শাহরিয়ার খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া পিসিবি প্রধানের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে মনোহরকে।

চলতি মাসেই নতুন বোর্ড প্রধান নির্বাচন করবে পিসিবি। আর তিন বছরের মেয়াদ শেষে মধ্য আগস্টে দায়িত্ব ছাড়বেন শাহরিয়ার খান।

ওই সূত্র আরও জানায়, ‘মনোহরকে আমন্ত্রণের পেছনে দুটি আইডিয়া কাজ করছে। এর মধ্যদিয়ে সেপ্টেম্বরে বিশ্ব একাদশের পাকিস্তান সফর বিষয়টি নিশ্চিত করতে চায় পিসিবি। এই সফরের বিষয়ে আগেই সম্মতি দিয়েছে আইসিসি। এছাড়া ভারতের সঙ্গেও ক্রিকেটীয় সম্পর্কে উন্নতিও ঘটাতে চায় তারা।’

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান ক্রিকেট বোর্ডপিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT