চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিসিবির দুঃখ প্রকাশ, মাফ চেয়েও মুক্তি পাচ্ছেন না সরফরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেলুকোয়ওর বিপক্ষে বর্ণবাদী মন্তব্য করে বিপাকে আছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কৃতকর্মের জন্য মাফ চেয়েছেন সরফরাজ নিজেও। কিন্তু মাফ চেয়েও হয়তো মুক্তি মিলছে না তার। ৩ থেকে ৫ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন সরফরাজ।

পাকিস্তান-সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময় সরফরাজের করা মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়ে। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে ইনসাইডএজ হয়ে কোনমতে বেঁচে যান ফেলুকোয়ও। তখনই উইকেটের পেছনে থাকা সরফরাজ বাজে মন্তব্য করেন।

ফেলুকোয়ও আউট না হওয়ায় সরফরাজ বলেন, ‘আবে কালে, তেরি আম্মি আজ কহন বহেন হায়? কি পারওয়া ক আয়ে হ্যায় আজ?’

যার বাংলা করলে দাঁড়ায়, ‘আরে কালো ম্যান, তোমার মা আজ কোথায় বসে আছেন? তুমি কি তাকে তোমার জন্য প্রার্থনা করতে বললে?’

এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিসিবি। বিবৃতিতে পাকিস্তান বোর্ড বলেছে, ‘সরফরাজ আহমেদের মন্তব্যের জন্য পিসিবি দুঃখ প্রকাশ করছে। পিসিবি এই ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাব্য যেকোনো ঘটনাকে সমর্থন করে না বা সমর্থন দেয় না এবং বর্ণবাদী মন্তব্যর বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তাতে যা-ই হোক না কেন।’

পিসিবির আশা, এই ঘটনা সিরিজের উপর কোনো প্রভাব ফেলবে না।

Reneta

সরফরাজের এই মন্তব্যের পর স্বভাবতই ক্রিকেটবিশ্বে উঠেছে ঝড়। সরফরাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাবেক পাকিস্তান তারকা শোয়েব আখতার জানান ফেলুকোয়ওর কাছে ক্ষমা চাওয়া উচিত পাকিস্তান অধিনায়কের। টুইটারে এক বিশেষ ভিডিও বানিয়ে শোয়েব বলেন, ‘পাকিস্তানি হিসাবে সত্যি খুব খারাপ লাগছে। আমার মনে হয় ম্যাচে ও রকম পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি সরফরাজ। কিন্তু এত খারাপ মন্তব্য মেনে নেয়া যায় না। ফেলুকোয়ওর কাছে ক্ষমা চাওয়া উচিত সরফরাজের।’

শোয়েবের তোপ দাগার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে নেন সরফরাজও। যিনি টুইট করে লেখেন, ‘আমার ভুল হয়েছে। ম্যাচের ওরকম পরিস্থিতিতে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারিনি।’

তবে ক্ষমা চেয়ে হয়তো মাফ পাচ্ছেন না সরফরাজ। আগেই বলা হচ্ছিল এই ঘটনা পাকিস্তান দলে বিপর্যয় বয়ে আনতে পারে, এমনকি প্রোটিয়া সফরের বাকি সময়টা সরফরাজকে ছাড়াই খেলতে হতে পারে তাদের।

কারণ, আইসিসির বর্ণবাদবিরোধী আইন অনুযায়ী, কোনো খেলোয়াড় বা সহায়তা কর্মী প্রথমবারের মতো এমন অপরাধে দোষী সাব্যস্ত হলে চার থেকে আট ম্যাচ স্থগিতাদেশের শাস্তি পাবে, চার থেকে আটটি ওয়ানডে বা টি-টুয়েন্টি ম্যাচে এই স্থগিতাদেশ পেতে পারে।

পাকিস্তানের জিও টেলিভিশনের অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিন থেকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন সরফরাজ। সেক্ষেত্রে সিরিজের বাকি সময় দলকে নেতৃত্বে দিতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা চলছে। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে শুক্রবার সেঞ্চুরিয়নে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচে টি-টুয়েন্টি সিরিজ খেলবে সাউথ আফ্রিকা-পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসরফরাজসরফরাজ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মার্কিন নাগরিক ফাহাদ মোহাম্মদ নুর (সংগৃহীত)।

মার্কিন নাগরিক নুরকে ধরিয়ে দিতে এফবিআইয়ের দেড় লাখ ডলার পুরস্কার ঘোষণা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT