চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা হত্যাকাণ্ড: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামির আপিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ন ০৬, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ৯ আসামি আপিল করেছেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫ পৃষ্ঠার আপিল আবেদন জমা দেন বলে জানা গেছে। এই আপিলে আসামিরা খালাস চেয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া যে ৯ আসামি আপিল করেছেন তারা হলেন; কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবু সাঈদ আলম, সাহিদুর রহমান, আনিসুজ্জামান, ফজলুল করিম, বজলুর রশীদ ও আবদুল মুহিত।

এর আগে এই হত্যা মামলায় হাইকোর্টের রায়ে খালাস পাওয়া ৭৫ জন এবং সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনসহ মোট ৮৩ জনের বিষয়ে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ আদালতে পৃথক ২০টি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর-এর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। সেদিন সেখানে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। দুই দিন ধরে চলা ওই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

নৃশংস ওই হত্যাযজ্ঞের ঘটনার তিন দিন পর ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। যা পরে নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়।

Reneta

২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলার রায় দেন বিচারিক আদালত। সেই মামলায় ৮৪৬ জনকে বিচারের মুখোমুখি করা হয়। রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। আর খালাস পান ২৭৮ জন।

দেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এটিই সবচেয়ে বড় হত্যা মামলা। বিচারিক আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডিত আসামি ও রাষ্ট্রপক্ষ খালাস পাওয়া ৬৯ জনের ক্ষেত্রে পৃথক আপিল করে।

সে সব আপিলের শুনানি নিয়ে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।

হাইকোর্টের ওই রায়ে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ২২৮ জনকে।

Jui  Banner Campaign
ট্যাগ: পিলখানা হত্যাবিজিবিবিডিআরহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বতন্ত্র প্রার্থীর গাড়ী বহর ও সমর্থকদের ওপর দফায় দফায় হামলা, আহত ২০

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT