পিলখানা হত্যা দিবসে বনানী কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্বজনরা বলছেন, নির্মম ওই হত্যাকাণ্ডের বিচারের রায় তারা কার্যকর দেখে যেতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, রায়ও কার্যকর হবে। বিরোধীদল ওই দিনের ঘটনায় জড়িতদের তথ্য প্রকাশের দাবি জানিয়েছে।







