পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। তবে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার কোন কারণ উল্লেখ করা হয়নি।
অন্যদিকে বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের কার্যক্রম স্থগিত করার খবর জানানো হয়।







