চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিপিপি প্রকল্প বাস্তবায়নে পাঁচ বাধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বৈঠক ও আলোচনা সভায় বক্তা ও অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রকল্পগুলো বাস্তবায়নে পাঁচটি প্রধান বাধা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

প্রতিষ্ঠানটির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়: সঠিক প্রকল্প বাছাই, অস্বাভাবিক ব্যয়, সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়া, অসম্পূর্ণ সম্ভাব্যতা যাচাই, দুর্নীতি, সরকারের নজরদারির অভাব এবং সক্ষমতা ঘাটতি থাকার কারণে পিপিপির প্রকল্প বাস্তবায়ন ধীর গতিতে চলছে।

বুধবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে সেমিনারে ‘ফিন্যান্সিয়াল অ্যান্ড নন-ফিন্যান্সিয়াল ইস্যু ইন ইমপ্লেমেন্টিং পিপিপি ইন বাংলাদেশ: অ্যান এক্সামিনেশন অব পিপিপি প্রজেক্টস ইন পাইপলাইন’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

Banglabid

প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং পরামর্শ) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী। এছাড়া ‘অ্যান ইভালুয়েশন অব কোর ব্যাংকিং সফটওয়্যার ইন ব্যাংকস অব বাংলাদেশ’ শীর্ষক অন্য একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. মাহাবুবুর রহমান আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন: অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে যে পরিমাণ অবকাঠামো সম্পর্কিত প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য রেল, টেলিকম, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে ৪৭টির বেশি প্রকল্প পিপিপি কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন এবং অর্থায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। যা মোকাবেলা করা সম্ভব না হলে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী বলেন: উদ্যোক্তা তৈরিতে অবদান রাখছে পিপিপি। তবে প্রকল্পের মেয়াদ বার বার বাড়ার কারণে খরচ বাড়ছে। এছাড়া এখানে সক্ষমতার ঘাটতি রয়েছে। ব্যাংকিং খাতে সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে তিনি বলেন: ব্যাংকিং খাতে সবচেয়ে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে আইটি খাত। এ খাতে পর্যাপ্ত জনবল দেওয়া হয় না। ব্যাংকগুলোর বিনিয়োগও কম। আইটি খাতে দক্ষ জনবলের কোনো বিকল্প নেই।

Reneta

সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোতে নিম্নমানের সফটওয়্যার ব্যবহার করার কারণে প্রতিনিয়তই বিভিন্ন ধরণের জাল-জালিয়াতির ঘটনা ঘটছে।

পিপিপি সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি তৈরিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মন্ত্রণালয় এবং দাতা সংস্থা মিলে মোট ৬৫ টি প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ২৪ টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ৭টি দাতা সংস্থাকে প্রশ্নপত্র পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া ব্যাংক খাতে সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি তৈরিতে অধিকাংশ ব্যাংক থেকে তথ্য নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিআইবিএমব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাখাইনে পাওয়া গণকবর বিষয়ে বর্মী সেনাবাহিনী যা বলছে

পরবর্তী

হাতিরঝিলের একটি সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী

পরবর্তী
হাতিরঝিলের রাস্তা বন্ধ

হাতিরঝিলের একটি সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী

বাংলাদেশের রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের দুর্নীতি ঢাকতেই বিএনপির আইনি নোটিশ: হাছান মাহমুদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT