চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিপলুর নির্দেশনায় একসঙ্গে সিয়াম-মেহজাবীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
বিনোদন
A A

ভারত-বাংলাদেশের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা পিপলু খান। নিয়মিত বিজ্ঞাপনেই কাজ করেন তিনি। আর এবার তার নির্দেশনায় দেখা যাবে দেশের একটি মুঠোফোনের বিজ্ঞাপন! যেখানে দেখা যাবে সময়ের আলোচিত দুই মুখ চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে!

গেল বছরের শেষের দিকে দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে ‘হাসিনা: এ ডটারস টেল’ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন নির্মাতা পিপলু। এরপর বেশ কয়েকটি আলোচিত বিজ্ঞাপনও নির্মাণ করেছেন তিনি। আর এবার ব্যয়বহুল একটি বিজ্ঞাপন নির্মাণ করতে চলেছেন এই নির্মাতা।

মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর করেছন সিয়াম ও মেহজাবীন। সেখানে বাংলালিংকের ব্র্যান্ডস এন্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনটির মূল উপজীব্য বিষয় গ্রাহকদের কম খরচে বেশি সেবা দিয়ে তাদের মাঝে খুশি ছড়িয়ে দেওয়া। এই বিষয়টিকে আরও শৈল্পিকভাবে তুলে ধরার প্রচেষ্টা থাকবে বিজ্ঞাপনটিতে। বিজ্ঞাপনটি নির্মাণ করা হবে ঢাকার বিভিন্ন লোকেশনে।

চলতি মাসের শেষ সপ্তাহ হতে সিয়াম-মেহজাবীন অভিনীত এই বিজ্ঞাপনটি উপভোগ করতে পারবেন বলে জানান কর্তৃপক্ষ।

এ বিষয়ে কাজী উরফি আহমেদ বলেন, সিয়াম ও মেহজাবীনের মত জনপ্রিয় অভিনয়শিল্পী বিজ্ঞাপনটিতে অভিনয় করতে যাচ্ছেন। এতে করে বাংলালিংক কর্তৃপক্ষ ভীষণ আনন্দিত। প্রচারের পর দর্শকমহলে বিজ্ঞাপনটি জনপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিপলুমেহজাবীনলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT