স্পোর্টস

পিতা-পুত্রের ঈদ

পিতা-পুত্রের ঈদ

মাশরাফির ছোটভাইয়ের ফেসবুক থেকে সংগৃহীত

দুজনেরই লাল পাঞ্জাবি। মাথায় একই রঙের টুপি। পরনে একই রঙের পায়জামা। ছেলেকে নিয়ে মাশরাফি বিন মর্তুজা এভাবে সাত-সকালে ঈদগাহে হাজির। সঙ্গে ছিলেন ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা।

ক্রিকেটের ব্যস্ততা না থাকলে যে করেই হোক নড়াইলে ঈদ উদযাপন করতে যান মাশরাফি। এবার হাতে অখণ্ড অবসর। ঈদের আগে-পরে খেলা নেই। মাশরাফি তাই বাড়ি যেতে এতটুকু দেরি করেননি।

মাশরাফি ছাড়াও নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেনসহ মুসল্লিরা।

পিতা-পুত্রের ঈদ

জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদও তার বাবাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। পিতা-পুত্র সাদা পাঞ্জাবিতে রাজধানীর মোহাম্মদপুরের স্থানীয় ঈদগায়ে নামাজ পড়েছেন।

পিতা-পুত্রের ঈদ

সাব্বিরও তার বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন।

পিতা-পুত্রের ঈদ

সাকিব আল হাসান গ্রামের বাড়ি মাগুরায় ঈদ উদযাপন করেছেন। সোমবার সকাল ৯টায় শহরের নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করেন সাকিব।

পিতা-পুত্রের ঈদ

পরিবারের সদস্যদের নিয়ে মুশফিকুর রহিম বগুড়ায় ঈদ উদযাপন করছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…