চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিঠের ব্যথায় নেই কোহলি, নেতৃত্বে লোকেশ, দিনটা প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রাবাদা-অলিভার-মার্কো, পেসত্রয়ীর তোপে জোহানেসবার্গ টেস্টের প্রথমদিন নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। ভারতকে প্রথম ইনিংসে অল্পতে থামানোর পর দারুণ শুরু পেয়েছেন এলগার-পিটারসেনরা।

সোমবার সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে স্বাগতিকরা। ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি পিঠের ব্যথার কারণে খেলছেন না। তার বদলি হনুমা বিহারী, নেতৃত্বে লোকেশ রাহুল।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত পুড়েছে প্রোটিয়া পেসারদের তোপে। রাবাদা-মার্কো-অলিভারের পেস-সুইংয়ে পরাস্ত সফরকারীরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। অলআউট হয়েছে দিনের ৬৩.১ ওভারে। কোনোরকমে পার করেছে দুইশর ঘর, ইনিংস ২০২ রানের।

সর্বোচ্চ স্কোর লোকেশ রাহুলের। ১৩৩ বলে ৯ চারে ৫০ রান করেন অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ সাতে নামা অশ্বিনের। স্পিন অলরাউন্ডার খেলেন ৪৬ রানের ইনিংস।

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে থাকা ভারতের শুরুটা ভালোই হয়েছিল। ৩৬ রানে প্রথম উইকেট হারায়, ফেরেন আগারওয়াল। দলীয় ৪৯ রানের মাথায় জোড়া আঘাত হানেন অলিভার।

ইংল্যান্ড থেকে ভারত হয়ে প্রোটিয়াদের ডেরাতেও বাজে ফর্মের ধারাবাহিকতায় আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। দুই ব্যাটারকে হারিয়ে কার্যত চাপে পড়ে ভারত। চাপ ধারাবাহিক রাখে প্রোটিয়া পেসাররা।

Reneta

শতরানে ৪ উইকেট হারানো ভারত পরের ৫৭ রানে হারায় আরও ৩ উইকেট। ব্যাটিং ব্যর্থতার দিনে মোহাম্মদ শামিকে নিয়ে ২৮ রানের গুরুত্বপূর্ণ জুটিতে দুইশ পার করতে ভূমিকা রাখেন অশ্বিন। ৫০ বলে ৬ চারে ৪৬ রানে মার্কোর শিকার হন। তার বিদায়ে শঙ্কা জাগে ভারতের ইনিংস গুটানোর।

শেষ উইকেট জুটিতে ১১ বলে ১৪ রানের ক্যামিও দেখান জাসপ্রিত বুমরাহ। তার ব্যাটে ভর করে ২০২ রানের সংগ্রহ পায় ভারত।

প্রোটিয়াদের দিনে দুর্দান্ত ছিলেন মার্কো জানসেন। ১৭ ওভারে ৩১ রানে তুলে নেন ৪ উইকেট। ৩টি করে উইকেট তুলেছেন কাগিসো রাবাদা ও ডুয়াইন অলিভার।

সাউথ আফ্রিকা বাজে শুরু পেলেও দিনটা নিজেদের করে রেখেছে। দলীয় ১৪ রানে মার্করামকে হারানোর পর ৩৫ রান তুলেছে তারা। ৫৭ বলে ১১ রানে দ্বিতীয় দিন শুরু করবে অধিনায়ক ডিন এলগার। ৩৯ বলে ১৪ রান অপরাজিত কেগান পিটারসেন। ভারতের থেকে ১৬৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। প্রথম টেস্ট ১১৩ রানের বিশাল জয় পেয়েছিল কোহলির দল। সিরিজে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ জানুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিমার্করামলিড স্পোর্টসলোকেশসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT