চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বিশ্বজুড়ে মহামারী আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় শঙ্কা তৈরি হয়েছে টোকিও অলিম্পিক আয়োজন নিয়ে। প্রয়োজনে আসর পিছিয়ে দেয়ার কথাও ভাবছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

পিছিয়ে দেয়া হলে বছরের শেষদিকে এই আয়োজন হতে পারে বলে সংসদে জানিয়েছেন জাপানের অলিম্পিক বিষয়ক মন্ত্রী সেইকো হাশিমোতো।

‘চুক্তি অনুযায়ী ২০২০ সালের মধ্যে অলিম্পিক হওয়ার কথা। তবে তা স্থগিতের অনুমতি দেয়া যেতে পারে।’ মঙ্গলবার সংসদে এমনই জানিয়েছেন হাশিমোতো।

অবস্থার গুরুত্বভেদে অলিম্পিক আয়োজন বাতিলের ক্ষমতা আছে আইওসির। গত সপ্তাহে যেকোনো মূল্যে টোকিও অলিম্পিক আয়োজনের দৃঢ় প্রত্যয় জানিয়েছিলেন আইওসি প্রধান থমাস বাক।

২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের আসন্ন আসরের। করোনা ভাইরাসের হুমকি সত্ত্বেও সেই তারিখেই অলিম্পিক শুরু করার কথা সংসদে জানিয়েছেন হাশিমোতো।

আয়োজন পিছিয়ে গেলে খরচ আরও বাড়বে জাপান সরকারের। এরইমধ্যে ১.৩৫ ট্রিলিয়ন ইয়েন বা ১২.৫১ বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। কেবলমাত্র অলিম্পিক স্টেডিয়াম তৈরি করতে খরচ হয়েছে ১২০ বিলিয়ন ইয়েন। আর প্যারা-অলিম্পিকের ভেন্যু তৈরিতে জাপান সরকারের খরচ ৩০ বিলিয়ন ইয়েন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ টোকিও অলিম্পিককরোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT