চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে গেল খালেদা জিয়ার আপিল শুনানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আপিলের শুনানি পিছিয়ে আগামি রোববার দুপুর ২ টায় সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আপিল শুনানি মুলতবি চেয়ে খালেদার আইনজীবীর করা আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান আর খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করে গত ২৭ জুন আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরবর্তীকালে খালেদার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা রিভিশন আবেদন এবং এই মামলার ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি সালিমমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের আপিল খালেদার আপিলের সাথেই হাইকোর্টের এই বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের সাজা দেন।

Reneta

সেই সঙ্গে তার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামীর প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে পরে হাইকোর্টে আপিল এবং জামিন আবেদন করে খালেদা জিয়া। এছাড়া আপিল করে সালিমমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ। আর খালেদার সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করে দুদক।

এরপর গত ১২ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। পরে সে জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সেই সাথে এই মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টের এই বেঞ্চকে নির্দেশ দেন আপিল বিভাগ।

তবে ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে রিভিউ করেন খালেদা জিয়া।

আর এই রিভিউ এর সুত্র ধরে হাইকোর্টে নির্ধারিত আপিল শুনানি মুলতবি চেয়ে গতকাল আবেদন করে খালেদার আইনজীবীরা। সে আবেদনে বলা হয়, সাজার রায়ের বিরুদ্ধে খালেদার আপিলের একটি অংশ নিয়ে করা রিভিউ আপিল বিভাগে শুনানির জন্য রয়েছে। তাই ওই রিভিউর সিদ্ধান্ত না আসা পর্যন্ত হাইকোর্টে আপিল শুনানি মুলতবি রাখা হোক।

মঙ্গলবার এই মুলতবি আবেদনের শুনিনি নিয়ে হাইকোর্ট খালেদার আপিল শুনানি পিছিয়ে আগামি রোববার দুপুর ২ টায় সময় নির্ধারণ করে আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদার আপিললিড নিউজশুনানি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT