চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে হালদার) হালদারের বিরুদ্ধে শুক্রবার রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।

বাংলাদেশ পু‌লিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে ইন্টারপোল এ রেড নোটিশ জারি করে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ পু‌লিশের ইন্টারপোল শাখা যথাযথ প্র‌ক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ও সাপো‌র্টিং এ‌লিমেন্টস সহকারে ইন্টারপোল সদরদপ্তরে আবেদন‌টি পাঠানো হয়।

ইন্টারপোলের এক‌টি বিশেষ ক‌মি‌টি আবেদন ও এর সাথে সংযুক্ত ডকুমেন্টস ও কাগজপত্র পর্যালোচনা করে আবেদন‌টি অনুমোদন করে।

ইন্টারপোলের কে‌ন্দ্রিয় ওয়েবসাইটে প্রকাশের পাশাপা‌শি সারা‌বিশ্বে বি‌ভিন্ন দেশে ইন্টারপোলের শাখা সমূহেও পাঠানো হয়েছে এই রেড নো‌টিশ। এ‌টি আগামী পাঁঁচ বছরের জন্য জারি থাকবে। তবে, প্রয়োজনে আবেদনের প্রে‌ক্ষিতে মেয়াদ নবায়ন যোগ্য।

Reneta

রেড নোটিশে পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দায়ের করা দুর্নীতি দমন আইন, ২০০৪ এর ২১(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এরআগে, গত বুধবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে রেড অ্যালার্ট জারির খবর প্রকাশিত হয়েছিল। তবে তা সঠিক ছিল না। পরে বিষয়টি পুলিশ সদরদপ্তর থেকে খোলসা করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হয়েছিল।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তার আত্মসাৎকৃত অর্থের পরিমাণ আড়াই হাজার কোটি বা সাড়ে তিন হাজার কোটি। কিন্তু, তার সত্যিকারের আত্মসাৎকৃত অর্থের পরিমাণ আরও অনেক বেশি।

তদন্ত কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন যে পিকে হালদার অন্তত ১০ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

তদন্ত কর্মকর্তারা জানান, পিকে হালদার ও তার সহযোগীদের মালিকানাধীন ৩০টি প্রতিষ্ঠান ব্যবহার করে এনবিএফআইয়ের কাছ থেকে ১০ হাজার ২০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে এবং এই অর্থ কানাডা, সিঙ্গাপুর ও ভারতে পাচার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিকে হালদাররেড অ্যালার্ট জারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে আসার আগে ক্যারিবীয় অলরাউন্ডারের করোনা

পরবর্তী

ভারতের ৬ রাজ্যে বার্ড ফ্লু শনাক্ত

পরবর্তী

ভারতের ৬ রাজ্যে বার্ড ফ্লু শনাক্ত

উন্নয়ন থেকে জনগণকে বঞ্চিত করতে বিএনপি ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT