চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পিকনিক’-এ ববি, সঙ্গী হচ্ছেন আরিফিন শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ন ১৮, মে ২০১৮
বিনোদন
A A

‘অগ্নি’, ‘প্রেমী ও প্রেমী’র পর জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এই ছবির নাম ‘পিকনিক’। নির্মাণ করবেন ইফতেখার চৌধুরী। ছবিতে শুভর নায়িকা হিসেবে থাকবেন চিত্রনায়িকা ববি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, শুভ এখনও লিখিতভাবে চুক্তিবদ্ধ না হলেও ববি চুক্তিবদ্ধ হয়েছেন। কলকাতার ‘আহা রে’ ছবির শুটিং সেরে ২৪ মে ঢাকার ফিরবেন শুভ। তারপর তিনিও সাইন করবেন। জানা গেছে, ঈদুল ফিতরের ১৫ দিন পর থেকে আমেরিকায় এই ছবির শুটিং শুরু হবে। ছবির ৯০ ভাগ শুটিং সেখানেই হবে।

জাজ কর্ণধার আবদুল আজিজ ফ্রান্সের কান উৎসবে অংশ নিয়েছেন, শুভ কলকাতায় থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে চিত্রনায়িকা ববির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

পরিচালক ইফতেখার চৌধুরীও দেশে নেই। ফেসবুকে যোগাযোগ করলে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আরো আগে পিকনিক’ বানাতে চেয়েছিলাম। তখন প্রযোজক পাইনি। জাজ গল্প শোনার পর এগিয়ে এসেছে।

নায়ক-নায়িকার ব্যাপারে পরিচালক ইফতেখার চৌধুরী কিছু বলতে চাননি। শুধু বলেন, রোজার মাসের মধ্যে সবকিছু জানানো হবে। আরো চমক থাকবে। তার জন্য অপেক্ষা করতে হবে।

তবে শুভ-ববি যে পিকনিক ছবির নায়ক-নায়িকা খবরটির শতভাগ নিশ্চয়তা দিয়েছে দায়িত্বশীল ওই সূত্র। খোঁজ নিয়ে জানা গেছে, ক্যারিয়ারে প্রথমে শুভ-ববি এর আগে কাজ করেছিলেন একটি টেলিফিল্মে। সেটিও ছিল ইফতেখার চৌধুরীর পরিচালনায়। তবে বড়পর্দায় শুভ-ববি এবারবই প্রথমবার কাজ করতে যাচ্ছেন। চলচ্চিত্রে প্রতিষ্ঠিত এই দুই তারকা জুটি হয়ে কতটা সফলতা পান সেটাই এখন দেখার বিষয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভজাজপিকনিকববিলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৮

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT