চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পিএসজি তারকা বিক্রি করে না, কিনে আনে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ন ০৬, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুম থেকেই গুঞ্জন, যেকোনো সময় নেইমারকে বার্সেলোনা ও কাইলিয়ান এমবাপেকে পিএসজি থেকে ছিনিয়ে নেবে রিয়াল মাদ্রিদ। ডালপালা যেভাবে ছড়াচ্ছিল, করোনায় বর্তমান মন্দা পরিস্থিতি না হলে হয়তো এবারই দুই ফরোয়ার্ডকে হারাতে হতো পিএসজিকে। দুজনের ক্লাব সতীর্থ আন্দের হেরেরা অবশ্য বলছেন, আপাতত কোথাও যাচ্ছেন না নেইমার-এমবাপে, তারা নাকি বেশ সুখেই আছেন প্যারিসে।

করোনার কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে স্থগিত করা হয়েছে সমস্ত ফুটবল আয়োজন। বাতিল হয়ে গেছে ২০১৯-২০ ফুটবল মৌসুম। কপাল পুড়েছে পিএসজির, জেতা হয়নি টানা তৃতীয় লিগ ওয়ান শিরোপা।

ফুটবল না থাকায় যে যার মতো করে লকডাউনে অবসর সময় কাটাচ্ছেন। হেরেরার মতো কেউ কেউ সংবাদমাধ্যমে বিলাচ্ছেন আলোচনার খোরাক। স্প্যানিশ পত্রিকা এএসকে সাক্ষাৎকারে একপর্যায়ে নেইমার-এমবাপের ক্লাব ছাড়ার বিষয় নিয়েও যেমন মুখ খুলেছেন এ সেন্ট্রাল মিডফিল্ডার।

‘আমি জানি না তারা কত আয় করে, আর তাদের মাধ্যমে ক্লাবের আয় কত। তবে জানি তারা দুজনেই ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তাদের পিএসজিতে ভীষণ খুশি মনেই খেলতে দেখেছি।’

২০১৭ সালে ২২২ মিলিয়নে বার্সা থেকে নেইমার ও একই বছর ধারে আনার পরের বছর ১৩৫ মিলিয়ন ইউরোতে পাকাপাকিভাবে এমবাপেকে কিনে নেয় পিএসজি। এত দামে খেলোয়াড় কেনার পরও ক্লাবের যথেষ্ট আর্থিক সক্ষমতা থাকায় খেলোয়াড় বিক্রির দিকে পিএসজিকে ঝুঁকতে হয় না বলেই জানাচ্ছেন হেরেরা।

‘আপনাকে ক্লাবের সক্ষমতা বিবেচনায় আনতে হবে। কাইলিয়ানের সঙ্গে এ নিয়ে আলাপও করেছি। পিএসজি সেই ক্লাব না যারা তারকা বিক্রি করে দেয়, উল্টো করে বললে তারা বরং তারকাদের ক্লাবে কিনে আনে।’

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিফ্রান্সলিড ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT