চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি ছাড়ছেন ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সাত বছর আগে প্রথমবার পিএসজির জার্সি গায়ে জড়িয়েছিলেন। লিগ ওয়ান জায়ান্টদের হয়ে জিতেছেন ১৮টি শিরোপা। প্যারিসের ক্লাবটির সাথে এবার সেই সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিদায়ের ব্যাপারটি শনিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাবটি। আগামী মৌসুমে তুরিনের ক্লাব জুভেন্টাসের হয়ে মাঠে নামতে পারেন মেসি-নেইমারদের সতীর্থ তারকা।

‘রুজ ব্লু শার্টে ৭টি মৌসুম কাটানোয় এঞ্জেল ডি মারিয়াকে শ্রদ্ধা জানাতে চায় পিএসজি। আর্জেন্টাইন ফরোয়ার্ড আমাদের ১৮টি শিরোপা জিতিয়েছেন এবং সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে পিএসজির রেকর্ডকে সমৃদ্ধ করেছেন।’

আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিদায়ী বার্তা জানিয়েছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও। তিনি বলেন,‘এঞ্জেল ডি মারিয়া ক্লাবের ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছেন। অপ্রতিরোধ্য মনোভাবের একজন হিসেবে তিনি আজীবন সমর্থকদের স্মৃতিতে থাকবেন। পিএসজি পরিবারের সবার প্রতি অনুরোধ,আগামীকাল পার্ক ডি প্রিন্সেসে তাকে তার প্রাপ্য শ্রদ্ধা জানাবেন।’

২০১৫ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৫২ মিলিয়ন ইউরোতে প্যারিসের ক্লাবটিতে আসেন আর্জেন্টাইন উইঙ্গার। এরপর একে একে পার করেন সাত সাতটি বছর। লিগ ওয়ান জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত ২৯১ ম্যাচে ৯১ বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন ডি মারিয়া। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১৭ বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসডি মারিয়াপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT