চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির নতুন কোচ হতে পারেন বার্সার শনির কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বড়দিনের আগেভাগে টমাস টুখেলকে বরখাস্ত করে চমকে দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, তবে জার্মান কোচের বরখাস্ত বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’। টুখেলের ছাঁটাই হবার বিষয়টি যেমন পরিষ্কার তেমনি তার জায়গায় নেইমারদের দায়িত্ব যে আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর হাতেই উঠছে সেটাও কম-বেশি জানা সবার।

প্রশ্ন উঠতে পারে ফরাসি ক্লাবের কোচ পরিবর্তন কেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মাথাব্যথার কারণ হয়ে উঠছে? এর উত্তর একটাই, বার্সার মূল তারকা লিওনেল মেসির মত পচেত্তনিও যে আর্জেন্টিনার নাগরিক!

চলতি মৌসুম শেষ হলেই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে লিওনেল মেসির, নতুন চুক্তি না হলে আর্জেন্টাইন অধিনায়ক তখন থেকে একজন ফ্রি এজেন্ট। চাইলে যেতে পারবেন যেকোনো ক্লাবে।

তো মেসির ফ্রি এজেন্ট হওয়ার অপেক্ষায় বসে নেই একাধিক ক্লাব। ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়ার লড়াইয়ে আছে পিএসজিও। জানুয়ারির দল বদলেই ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ডকে চাইছে এ দুই ক্লাব।

পচেত্তিনো কোচ হওয়াতে মেসিকে পাওয়ার লড়াইয়ে অনেকখানি এগিয়ে গেলো প্যারিসের জায়ান্টরা, এমনটাই খবর লা পারিসিয়ানের। স্বদেশী মহাতারকাকে নতুন দলে আনার জন্য সবরকম চেষ্টাই নাকি করে যাবেন সাবেক টটেনহ্যাম হটস্পার কোচ, এমনটাই খবর সংবাদমাধ্যমটির।

মেসিকে কি জানুয়ারির দলবদলেই নিজেদের দলে নিতে পারবে ম্যানসিটি-পিএসজি সেটা জানতে অপেক্ষা করে থাকতে হবে ৩০ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ শীতকালীন দলবদলের শেষদিন পর্যন্ত। ২৪ জানুয়ারি হবে বার্সার প্রেসিডেন্ট নির্বাচন, নতুন সভাপতি নিজেদের সেরা খেলোয়াড়টিকে বিক্রি করে দেবেন কিনা সেটাই এখন দেখার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিমাউরিসিও পচেত্তিনোলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT