চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির দুই মিনিটের ঝড়ে এলোমেলো রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কাইলিয়ান এমবাপে ও পাবলো সারাবিয়ার শেষবেলার গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। ম্যাচের শেষদিকে প্যারিস সাঁ সাঁ’র মাত্র দুই মিনিটের ঝড়ে এলোমেলো জিনেদিন জিদানের দল। ৭৯ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থাকার পরও ঘরের মাঠে ড্র করতে হয় লস ব্লাঙ্কোসদের। ড্র’র ফলে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল ফরাসি জায়ান্টরা। নকআউট নিশ্চিত রিয়ালেরও।

পিএসজির বিপক্ষেই ৩-০ গোলের হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম শুরু করেছিল রিয়াল। এদিন অবশ্য সেই ম্যাচের শোধ নেয়ার সুযোগ পেয়েছিল। করিম বেনজেমার জোড়া গোলের সঙ্গে ভিএআরে তার আরেকটি গোল বাতিল না হলে শুরুটা তেমনই ছিল স্বাগতিকদের।

চলতি সপ্তাহে যে এমবাপের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন জিদান, সেই এমবাপের ব্যবধান কমানো গোলের পর রিয়ালেরই সাবেক মিডফিল্ডার সারাবিয়া পিএসজির হয়ে সমতাসূচক গোল করলে জয়বঞ্চিত থাকতে হয় স্প্যানিশ জায়ান্টদের।

পিএসজির কাছে রিয়াল শুধু শীর্ষস্থানই হারায়নি, ইনজুরির কারণে হারিয়েছে এডেন হ্যাজার্ডকেও। ম্যাচের ২১ মিনিট বাকি থাকতে মাঠ ছাড়তে হয় বেলজিয়াম তারকাকে।

সাড়ে ৭৫ হাজার দর্শকের সামনে ম্যাচের ১৭ মিনিটের সময় দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। ফেদেরিকো ভালভার্দে ও দানি কারভাহাল বল দেয়া-নেয়ার পর শেষ পাস দেন ইসকোকে। স্প্যানিশ মিডফিল্ডারের জোরাল শট পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বল দারুণ ফিনিশিংয়ে ঠিকানায় পাঠান বেনজেমা।

পিএসজির মাঠে প্রতিপক্ষের হানায় যেমন ব্যস্ত থাকতে হয়েছিল রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াকে, তেমনি এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে ব্যস্ত থাকতে হয় কেইলর নাভাসকে। তার সাবেক সতীর্থ টনি ক্রুজ, কারভাহালদের একের পর এক শট আটকে দেন কোস্টারিকান কিপার।

Reneta

চলতি মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার মাঠে নামেন নেইমার। তেমন একটা আলো ছড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধে নেমেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

নেইমার-এমবাপে-কাভানিরা যখন গোল শোধে ব্যস্ত, তারমধ্যেই দ্বিতীয়বার লিড নেয় রিয়াল। ৭৯ মিনিটে আবারও গোলদাতা বেনজেমা। এই গোলের পর মনে হচ্ছিল রিয়ালের জয়ই নিশ্চিত হয়ে গেল।

তখনো নাটকের চমকপ্রদ সমাপ্তি বাকি। ৯ মিনিট বাকি থাকতে দুই গোলের দেনার একটি শোধ করেন এমবাপে। সারাবিয়ার ক্রস আটকাতে ব্যর্থ হন রাফায়েল ভারানে ও কোর্তোয়া। ফাঁকা পোস্টে বল জড়াতে সমস্যা হয়নি এমবাপের।

ম্যাচের ৮১-৮৩, এই দুই মিনিটের ঝড়টাই আটকাতে পারল না রিয়াল। যার খেসারত দিতে হল পয়েন্ট হারিয়ে। ৮৩ মিনিটে বক্সের ডানপ্রান্তের দূরহ কোণ থেকে বল জালে পাঠান সারাবিয়া। ম্যাচ শেষে রিয়ালের জন্য ঘাতক হয়ে থাকলেন এক সময়ের ঘরের ছেলেই।

দ্বিতীয়ার্ধের শুরুতে একটি দারুণ সুযোগ নষ্ট করেন গ্যারেথ বেল। পরে সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো এবং ভারানেও। শেষদিকে আবার গোলকিপার থিবো কোর্তোয়া লাল কার্ড দেখা থেকে বেঁচে গেলে আগের ক্ষতি পুষিয়ে যায় রিয়ালের। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের পর তাৎক্ষণিক কোর্তোয়াকে লাল কার্ড দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিলে রক্ষা পান বেলজিয়াম গোলকিপার।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানে থেকে নকআউটে গেল পিএসজি। সমানসংখ্যক ম্যাচে রিয়ালের সংগ্রহ ৮ পয়েন্ট। একই সমান ম্যাচ খেলে গ্রুপের অন্য দুই দল ক্লাব ব্রুগে ৩ ও গ্যালাতাসারের ভাণ্ডারে মাত্র ২ পয়েন্ট। মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করে চলতি আসর থেকে বিদায় নেয় দুই ক্লাবই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে স্বপ্ন নিয়ে ঢাকায় এলেন কলকাতার দেব

পরবর্তী

আলবেনিয়ায় ৪০ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে

পরবর্তী

আলবেনিয়ায় ৪০ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে

বায়ার্নের গোল উৎসব, কষ্টে জিতল জুভেন্টাস

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT