চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির টেনেটুনে ড্রর রাতে রামোসের লাল কার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার নেই চোটে। এমবাপে পেয়েছিলেন বিশ্রাম। মেসি-ইকার্দি-ডি মারিয়ারা ছিলেন। উ‌ইনালডাম-হাকিমি ছিলেন শুরুর একাদশেই। শেষদিকে নেমেছিলেন রামোসও। তারকা ঠাসা পিএসজি মাঠে ভুগল। গোলের জন্য হাঁপাল। শেষে লিগ ওয়ানের ম্যাচে টেনেটুনে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

বুধবার রাতে লরেন্টের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেইন। ফরাসি জায়ান্টদের একটা পয়েন্ট এনে দিয়েছে মাউরো ইকার্দির একেবারের শেষ মুহূর্তের গোল।

ম্যাচের ৪০ মিনিটে থমাস মনকনডুইটের গোলে লিড নেয় স্বাগতিকরা। পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। ফিরে আক্রমণের ধার বাড়ায়। কিন্তু গোল আনতে পারছিল না।

লরেন্ট গোলরক্ষক পল নারডি একের পর এক আক্রমণে দেয়াল হয়ে হতাশ করেন মেসি-ডি মারিয়া-ইকার্দিকে।

দলে আসার পর থেকে চোটে বেশিরভাগ সময় বাইরে কাটানো সার্জিও রামোস এদিন খেললেন। ৪৬ মিনিটে নুনো মেন্ডেজের বদলি হিসেবে তাকে মাঠে পাঠান কোচ পচেত্তিনো। ৮৬ মিনিটে লাল কার্ড দেখেতে হয় ফরাসি ডিফেন্ডারকে।

দশ জনের দলে পরিণত হওয়া পিএসজি একটা পয়েন্ট কুড়িয়েছে শেষ সময়ে। নির্ধারিত সময়ের খেলা তখন শেষ, যোগ করা সময়ের প্রথম মিনিট চলছে, আশরাফ হাকিমির বাড়ানো বলে মাউরো ইকার্দির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ার সুযোগ করে দেয়।

Reneta

লিগে এপর্যন্ত ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্র, সঙ্গে এক হার রয়েছে। পিএসজির পরের ম্যাচ ১০ জানুয়ারি, বড়দিনের ছুটির পর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকার্দিপচেত্তিনোপিএসজিমেসিরামোসলরেন্টলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT