চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির জয়ে নেইমারের আরেকটি গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শুরু করেছিলেন ইউরি বারচিচে, শেষটা সেরেছেন জিওভানি লো সেলসো। মধ্যখানে নেইমার ম্যাজিক। এই তিনের কল্যাণে লিলের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে পিএসজি।

শনিবারের সহজ জয়ে লিগ ওয়ানের শিরোপার স্বপ্ন বাকি দলগুলোর জন্য কঠিনই করে রাখল উনাই এমেরির শিষ্যরা। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোর সংগ্রহ ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট। সেখানে সমান ম্যাচে ৬২ পয়েন্ট পিএসজির।

ঘরের মাঠে তারকা সমৃদ্ধ পিএসজির আক্রমণভাগকে ৪৫ মিনিট পর্যন্ত আটকে রাখাকেই সাফল্য মানতে পারে লিলে। চোটের কারণে কাইলিয়ান এমবাপের অনুপস্থিতিতে ডানপ্রান্তে অ্যাঙ্গেল ডি মারিয়াকে খেলান এমেরি। তাতে ল্যাটিন ছন্দে স্বাগতিকদের নাচালেও কেবল গোলটাই বারবার ফসকে যাচ্ছিল প্যারিস জায়ান্টদের।

ম্যাচের ৩৯ মিনিটে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি এডিনসন কাভানি। বল মাঠছাড়া করে হাতছাড়া করেন সহজ গোলের সুযোগ। তাই এগিয়ে যেতে এমন একজনকে গোল করতে হল; গোল করা নয়, ঠেকানোই যার কাজ। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষ ডিফেন্ডার জুনিয়র আলোনসোর ভুলে অতিথি ডিফেন্ডার ইউরি বারচিচ গোল পেলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

মূর্তিকারিগর

প্রথমার্ধে লিলের খেলোয়াড়দের একের পর এক ফাউলের শিকার হওয়া নেইমার দ্বিতীয়ার্ধে গোল করে খেদ মিটিয়েছেন। দারুণ এক ফ্রি-কিকে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। তাতে লিগে ১৮তম গোলের পাশাপাশি পিএসজির জার্সিতে ২৭তম গোলটি পেয়ে গেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

Reneta

জয়ের রঙ্গিন ক্যানভাসে শেষ আঁচড়টা দিয়েছেন জিওভানি লো সোলসো। পিএসজির জার্সিতে লাসানা ডিয়েঁরার প্রথম অ্যাসিস্টে আলতো চিপে বল জালে জড়িয়ে দেন এ আর্জেন্টাইন মিডফিল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহজ জয়ে দ্বিতীয় স্থানে নির্ভার ম্যানইউ

পরবর্তী

বইমেলায় সোহেল বীরের ‘পোড়াবাড়ি রহস্য’

পরবর্তী

বইমেলায় সোহেল বীরের ‘পোড়াবাড়ি রহস্য’

লেভান্তের বিপক্ষে ফের পয়েন্ট হারাল রিয়াল

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT