‘আমার মতে, লিওনেল মেসি নিজে থেকে উপভোগ করছে না। সেখানে লিও তার জায়গা হারিয়েছে। আশা করি তিনি বার্সেলোনায় ফিরতে পারবেন। যদিও আমি জানি না এটা সম্ভব কি না। তবে যদি তিনি আসেন, তাকে আমার সঙ্গে আসতে দেন।’
গত গ্রীষ্ম মৌসুমে বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার পর লিওনেল মেসি মোটেও উপভোগ করছে না দাবি করে এভাবেই এক সাক্ষাৎকারে জানান ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেস।
মেসির সাবেক সতীর্থ বর্তমানে বার্সার হয়ে ক্লাব ফুটবলে খেলছেন। এর আগে ২০১৬ সালে তিনি কাতালান ক্লাবটি ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। মাঝে পিএসজি ও নিজ দেশের ক্লাব সাও পাওলোতে খেলেন। গত বছর আবারো তিনি ন্যু ক্যাম্পে ফিরে আসেন।
আলভেস জানান, জুভেন্টাসে যোগ দেয়ার আগে তাকে বার্সেলোনায় থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন মেসি।
‘লিও আমাকে বারবার বলতেন, আপনি এখানকার চেয়ে ভালো কোথায় যাচ্ছেন? এবং আমি দেখেছি, এখানকার চেয়ে ভালো জায়গা আর নেই। যখন খবর ছড়িয়ে পড়ল মেসি বার্সা ছেড়ে যাচ্ছে, আমি তখন একই কথা তাকে বলেছিলাম।’









