চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিকে জেতালেন মেসি-এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। দ্বিতীয়ার্ধে কাইলিয়ান এমবাপে সহজ সুযোগ নষ্ট করায় খেলা গড়াচ্ছিল গোলশুন্য ড্রয়ের দিকে। অতিরিক্ত মিনিটের খেলায় মেসির অ্যাসিস্টে গোল করেন এমবাপে। জয়ের ধারা অব্যহত রেখে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

শুক্রবার ঘরের মাঠে রেনেকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। লিগ ওয়ানে এই নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল প্যারিসের ক্লাবটি।

এই জয়ে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে মার্সেই। ১১ ম্যাচ জেতা রেনের পয়েন্ট ৩৭।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রেনে। কিন্তু ফরাসি মিডফিল্ডার বেনজামিন বৌরিগেডের সে শট কেইলর নাভাসের দেয়াল ভেদ করতে পারেনি। পিএসজি প্রথম সুযোগ পায় ম্যাচের ৩৪ তম মিনিটে। তবে বল লক্ষ্যে রাখতে পারেননি এমবাপে।

বিরতির আগে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যান মেসি-এমবাপেরা। কিন্তু এবার এমবাপের শট লাগে পোস্টে। বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে থাকলেও প্রথমার্ধে ৫ শটের ১টি গোলে রাখতে পেরেছে পচেত্তিনোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৬২তম মিনিটে দারুণ এক সুযোগ হাতছাড়া করেন এমবাপে। পরের মিনিটে তিনিই আবার জালে বল জড়ালেও রেফারি নির্দেশ দেন অফসাইডের।

Reneta

অতিরিক্ত মিনিটে আসে বহুল কাঙ্খিত সেই গোল। মেসির বাড়ানো বল পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন এমবাপে। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT