চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিকে আবারও হারিয়ে ফিরল ম্যানইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচে গোল হল তিনটি। সবকটিই করল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও একটা লেখা থাকল পিএসজির পাশে। ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস র‌্যাশফোর্ডের গোল, আর অ্যান্থনে মার্শিয়ালের নিজেদের জালেই জড়ানো গোলে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্সআপ পিএসজিকে হারিয়ে মৌসুম শুরু করেছে ম্যানইউ।

‘এইচ’ গ্রুপের ম্যাচে নেইমার-এমবাপেদের তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ফিরেছে ম্যানইউ।

ম্যাচের ১৮ মিনিটে মার্শিয়ালকে ফাউল করে পেনাল্টি উপহার দেয়া পিএসজিকে বাঁচিয়ে দিয়েছিলেন নাভাস। ফার্নান্দেজের শট ঠেকিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি একটু আগেভাগে গোললাইন ছেড়ে আসায় আবারও শট নেয়ার সুযোগ পান ফার্নান্দেজ, কাজেও লাগান দ্বিতীয় সুযোগ।

ওই গোলেই বিরতি চলে আসে। দ্বিতীয়ার্ধে ফিরে পিএসজিকে সমতায় ফিরিয়ে দেন মার্শিয়াল। ৫৫ মিনিটে নেইমারের কর্নার থেকে আসা বল নিরাপদ জায়গায় পাঠাতে যেয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

এরপর দীর্ঘ অপেক্ষা। শেষে ৮৭ মিনিটে আসে ম্যানইউর জয়সূচক গোলটি। পগবার বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে পান র‌্যাশফোর্ড। নিশ্চিত হয় জয়। এক মৌসুম আগে শেষবার ফ্রান্সে গিয়েও পিএসজিকে হারিয়ে ফিরেছিল ইংলিশ জায়ান্টরা।

ডায়নামো কিয়েভ-জুভেন্টাস
করোনায় আক্রান্ত দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া কিয়েভের মাঠে গিয়ে দারুণ জয় তুলেছে জুভেন্টাস। আলভারো মোরাতার জোড়া গোলে ২-০তে জিতে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে যাত্রা করেছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

Reneta

‘জি’ গ্রুপের ম্যাচটিতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জুভদের লিড এনে দেন মোরাতা। শেষদিকে ৮৪ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন এ মৌসুমে অ্যাটলেটিকো থেকে ধারে ইতালিতে আসা স্প্যানিশ ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগমোরাতারোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ এ মাসের শেষের দিকে

জুলাই ২২, ২০২৬

ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT