চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পা না থাকলেও পাকিস্তানের বিপক্ষে খেলতে চেয়েছিলেন ধোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ২৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশে অনুষ্ঠিত গত এশিয়া কাপের এক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পায়ে ব্যথা থাকা অবস্থায় খেলার জন্য গো ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। দল ঘোষণার দিন নির্বাচক প্রসাদকে তিনি বলেন, ‘আমার এক পা না থাকলেও পাকিস্তানের বিপক্ষে খেলবো।’

২০১৯ বিশ্বকাপ সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন ধোনি। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে দলকে সিরিজ জিতিয়েছেন। বিশ্বকাপে ধোনি খেলবেন কি না, এমন বিষয়ে মন্তব্য করতে যেয়ে কিছুদিন আগে ধোনিভক্তদের রোশের মুখে পড়েন প্রসাদ। সেই প্রসাদই জানিয়েছেন ধোনির সেই জেদের কথা।

‘জিমে ওজন তুলতে যেয়ে পা মচকে যায় ধোনির। হাঁটতে পারছিল না। আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম।’ এক অনুষ্ঠানে বলেন প্রসাদ।

প্রসাদ বলেন, ‘ঢাকায় পৌঁছালে সাংবাদিকরা ধোনির বিষয়ে আমার কাছে প্রশ্ন করেন। কিন্তু আমি উত্তর দিতে পারছিলাম না। পরে ধোনির রুমে যাই। উপায় না দেখে প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলি। পার্থিব প্যাটেলকে বদলি হিসেবে ডেকে পাঠানো হয়।

‘এরপর ম্যাচের আগের দিন রাতে দুইবার আমি ধোনির রুমে যাই। দেখি সে হাঁটার চেষ্টা করছে। রাত ১১টা নাগাদ দেখি পা টেনে টেনে ছাদে হাঁটছে। তখন ও আমাকে দেখে বলে, তোমার চিন্তা নেই। তুমি তো কথা না বলেই পার্থিবকে ডেকে এনেছো।’

‘দল ঘোষণার দিন সন্ধ্যায় খেলার পোশাকে সবার সামনে এসে ও আমাদের অবাক করে দেয়। এরপর আমাকে রুমে ডেকে বলে, এত চিন্তা করছিলে কেন? আমার এক পা না থাকলেও আমি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবো!’

Reneta

ধোনি ঠিকই ওই ম্যাচে মাঠে নামেন। দলের জয়ে অবদানও রাখেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মহেন্দ্র সিং ধোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT