চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৭১ কোটি টাকার কর মওকুফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে, শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়রা সমুদ্র বন্দর পরিচালনাসহ আনুসঙ্গিক কাজের বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্পের ৫৭১ কোটি ৩৯ লাখ টাকার স্ট্যাম্প ফি মওকুফ করেছে সরকার।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড ও জমি মালিকদের সঙ্গে সই করা ফিনান্সিয়াল ডকুমেন্টের আওতায় সব রেজিস্ট্রেশনের ওপর আরোপিত ফি মওকুফ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন জানিয়েছেন, বিদ্যুতের মত জরুরী পরিসেবার বিদ্যমান পরিস্থিতির উন্নয়নে সরকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ট্যাম্প কর মওকুফ করেছে। পায়রা বন্দরের কার্যক্রম যত দ্রুত সম্ভব পুরোপুরি চালু করা এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলেও তিনি জানান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৯৯ সালের স্ট্যাম্প আইনের ৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বেসরকারি খাতের পাওয়ার জেনারেশন পলিসির আওতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট থারমাল পাওয়ার প্লান্টের (কয়লাভিত্তিক) প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানী বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী এবং জমি মালিকদের সঙ্গে সই করা ফিনান্সিয়াল ডকুমেন্টের অন্তর্ভূক্ত সকল ডকুমেন্টের রেজিস্ট্রেশনের ওপর আরোপিত স্ট্যাম্প ফি বাবদ ৫৭১ কোটি ৩৯ লাখ ২৬ হাজার মওকুফ করা হলো।

১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার ২৮৪ কোটি টাকা। মোট ব্যয়ের ৮০ শতাংশ ঋণ দেবে চীনের এক্সিম ব্যাংক ও চায়না ডেভলপমেন্ট ব্যাংক।

প্রকল্প এলাকা মধুপাড়া ও নিশানবাড়িয়া মৌজার মরিচবুনিয়া, দাসের হাওলা, মাছুয়াখালি, গরাৎ খাঁ, চর নিশানবাড়িয়া গ্রামে ১৩৫টি বাড়ি ঘর ছিল; যা ইতোমধ্যে স্থানান্তর করা হয়েছে। ১ হাজার ২শ পরিবারের প্রায় এক হাজার একর কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে। বন্দরের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রীডে বিদ্যুৎ সংযোজনের ক্ষেত্রে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ইতিবাচক ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।

ট্যাগ: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রপায়রা বন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমানতকারীর মৃত্যুর পর টাকা পাবেন নমিনিই

পরবর্তী

‘ক্রেডিট কার্ডে গলা কাটা সুদ নিতেই নীতিমালায় পরিবর্তন’

পরবর্তী
বাংলাদেশ ব্যাংকের লোগো সহ একটি পকেটের কার্ড ও নগদ টাকা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্রেডিট কার্ডে গলা কাটা সুদ নিতেই নীতিমালায় পরিবর্তন’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসিকে হারিয়ে শিরোপা আর্সেনালের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT