চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধসে প্রাণহানি বন্ধ হবে কবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৩২ অপরাহ্ন ২৮, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

বর্ষা এলেই প্রতিবছর দেশের পার্বত্য অঞ্চলে ভূমি ধসের ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি হয় এবং বহু সম্পদ নষ্ট হয়। গতকাল ও আজ কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন এবং ক্যাম্পে ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়।

সবমিলিয়ে এক আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগণের মধ্যে। পাহাড়ধস বাংলাদেশে এখন রীতিমতো ভীতির কারণ। প্রতিবছর এ ধরণের ঘটনা ঘটলেও কোনো প্রতিকার কেনো হচ্ছে না, তা নিয়ে নানা প্রশ্ন উঠে বর্ষাকাল এলেই। আবার শুষ্ক মৌসুমে হারিয়ে যায় প্রশ্ন!

পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম এলাকায় সাম্প্রতিক ভূমিধসের পেছনে মানবসৃষ্ট কারণই মূল কারণ। অবৈধভাবে পাহাড় কাটা, গণহারে বৃক্ষনিধন ও অপরিকল্পিত আবাসন এ দুর্ঘটনার জন্য দায়ী। নানাসময়ে নানা তদন্ত কমিটির প্রতিবেদনে এসব উঠে এসেছে বহুবার। এছাড়াও পাহাড় ধসের পেছনে রাস্তার ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত জুম চাষ, পাহাড় থেকে মাটি কেটে ইটভাটায় নেয়া ও অতিবৃষ্টি তথা জলাবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব রয়েছে।

২০১০ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ সংশোধন করে ৬(খ) ধারায় পাহাড় কাটায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারপরেও বন্ধ কার যাচ্ছে না পাহাড় ধ্বংসের এই অমানবিক কার্যক্রম। এছাড়া ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২(১১) ধারায় ভূমি বা পাহাড়ধসকে ‘দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করে, ২(১৩)(ই) ধারায় যেকোনো দুর্যোগ বিষয়ে আগাম সতর্কতা গণমাধ্যমে প্রচার, হুশিয়ারি, বিপদ বা মহাবিপদ সংকেত প্রদান ও প্রচারের বাধ্যবাধকতা সংযোজিত করা হয়েছে। এগুলো করা না হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নানা দণ্ডের বিধানও আছে আইনে। এগুলো কি ঠিক মতো হচ্ছে? তা দেখা খুবই জরুরি বলে আমরা মনে করি।

এছাড়া ভূমিধস প্রতিরোধে পাহাড় উপযোগী গৃহ নির্মাণ নীতিমালা প্রণয়ন, পর্যাপ্ত আশ্রায়ন ব্যবস্থা, ভূমি ব্যবহারের নীতিমালাসহ ও সর্বস্তরের মানুষকে নিয়ে এ ব্যাপারে ব্যাপক জনসচেতনা তৈরির উপর জোর দেয়া উচিত। তাহলেই হয়তো ধীরে ধীরে কমে আসবে পাহাড়ে প্রাণহানির ঘটনা।

Jui  Banner Campaign
ট্যাগ: পাহাড় ধসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT