চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধস: হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:২৬ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A

পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে টানা দুই দিন প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো পৃথক  শোক বার্তায় এই শোক জানান তারা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান,  রাষ্ট্রপতি চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে বেসামরিক জনগণের এবং উদ্ধার কাজে নিয়োজিত কয়েকজন সেনা সদস্যের মৃত্যুতে গভীর দু:খ প্রকাশ করে  দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন করতে এবং ভূমিধসের ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরেক শোক বার্তায় বলা হয়, অতিবর্ষণে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে পাহাড় ধসে অসংখ্য প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিপক্ষীয় সফরের যাত্রায় লন্ডনের পথে প্রধানমন্ত্রী পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী পাহাড় ধসে আটকেপড়া মানুষদের দ্রুত উদ্ধার ও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।তিনি নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত গত দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। রাঙ্গামাটি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলায় পাহাড় ধসে এ পর্যন্ত চার সেনা সদস্য  সহ ১৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইভটিজিং প্রতিরোধ দিবসে দ্রুত যৌন হয়রানিবিরোধী আইন দাবি

পরবর্তী

পাহাড়ের দুর্গত এলাকায় যাচ্ছে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধিদল

পরবর্তী
গড়ে তোলা হয় বস্তি-কলোনি

পাহাড়ের দুর্গত এলাকায় যাচ্ছে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধিদল

পাহাড়ে আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ 

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT