চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় টপকাতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

১৯০ রানের লক্ষ্য। টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে রেকর্ডই গড়তে হতো বাংলাদেশকে। পাহাড়টা টপকাতে পারেনি টিম টাইগ্রেস। স্বাগতিকদের কাছে ৮৬ রানে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় হওয়ার পথে সালমারা।

বৃহস্পতিবার সর্বনাশটা হয়েছে শুরুতেই। ক্যানবেরায় টস জিতে ব্যাটিংয়ে এসে শুরু থেকেই চালিয়ে খেলা দুই অজি ওপেনার দেড়শর জুটি এনে বোঝা চাপান। শেষঅবধি নির্ধারিত ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

কখনোই অস্ট্রেলিয়ার মুখোমুখি না হওয়া বাংলাদেশের মেয়েরা জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৩ রানের বেশি এগোতে পারেনি। সর্বোচ্চ ৩৬ রান করেছেন ফারজানা হক।

প্রায় দশ ছুঁইছুঁই রানরেটের পেছনে ছুটে শুরু থেকেই রানের জন্য ধুঁকেছে বাংলাদেশ। সঙ্গে নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। উদ্বোধনীতে শামীমা সুলতানা ৯ বলে ১৩, তার সঙ্গী মুর্শিদা খাতুন ১৬ বলে ৮, সানজিদা ইসলাম ৭ বলে ৩, রুমানা আহমেদ ১২ বলে ১৩ রানে ফেরেন।

ফারজানা হক যা একটু লড়েছেন। কিন্তু তার ৪ চারে ৩৫ বলে ৩৬ রানের ইনিংসটি টি-টুয়েন্টির চাহিদা মেটাতে পারেনি। শেষ ওভারে তিন উইকেট হারানোর আগে কেবল একশ পেরিয়ে যেতে পারে শূন্য রানে ফেরা সালমার দল।

এর আগে দুই ওপেনার অ্যালিসা হেইলি ও বেথ মোনি উদ্বোধনীতে তুলে ফেলেন ১৫১ রান, ১৭ ওভারে। হেইলি যখন ফিফটি ছোঁন, অজিদের দলীয় সংগ্রহ ৭১।

Reneta

আগাগোড়াই মারমুখী হেইলি ফিরেছেন ৮৩ করে। ১০ চার ও ৩ ছক্কায় ৫৩ বলের ঝড়ো ইনিংস। সালমার বলে সানজিদাকে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার।

মোনি শেষপর্যন্ত থাকেন। অপরাজিত ৮১ রানের ইনিংস তার। ৯ চারে ৫৮ বলে সাজানো। তার সঙ্গে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়া অ্যাশলেইঘ গার্ডনার অপরাজিত থাকেন ৯ বলে ২২ রানে, তার ব্যাটে এক ছক্কার সঙ্গে ৩ চারের মার।

খাদিজাতুল কুবরা ২ ওভারে ২৯ রান দিয়ে সবচেয়ে খরুচে। খরুচে দিন গেছে প্রায় সবারই। জাহানারা ও সালমা ৪ ওভারে দিয়েছেন যথাক্রমে ৪০ ও ৩৯ করে, সালমার দখলে একমাত্র উইকেটটি।

রুমানা কিছুটা কম রান বিলিয়েছেন, ৪ ওভারে দিয়েছেন ৩০ রান। ফাহিমা ৩ ওভারে ২৩, নাহিদার ৩ ওভারে খরচ ২৬ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT