চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে ঈদ: একাল সেকাল

সুলতানা রাবেয়া ভূঁইয়াসুলতানা রাবেয়া ভূঁইয়া
১১:১০ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

প্রতিবছর ঈদ আসলেই মনে পড়ে ছোটবেলার ঈদের কথা। আমার ছোটবেলার ঈদের দিনগুলো কেটেছে পার্বত্য এলাকায়। যেখানে বাঙালি পরিবার মানেই শরণার্থী। অর্থনীতির ভাষায় বলতে গেলে সবাই নিম্নবিত্ত। ঈদের কেনাকাটা চলতো গ্রামের হাট-বাজারগুলোতেই।

তাতেই খুশি থাকতে দেখেছি সবাইকে। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে দূরে কোথাও কেউ খুব একটা যেতো না। আশপাশের গ্রামেই স্বজনদের বাড়ি বাড়ি ছোটদের দল বেঁধে বেড়ানোও ছিল একটা মহাআনন্দের ব্যাপার। মনে পড়ে ১৯৮২-৮৩ সালের দিকে ৭ মাইল হেঁটেও বেড়াতে গেছি। ঈদের সেলামিতে পাওয়া ৩ টা হরিণের ছবিওয়ালা সেই এক টাকার একটা নোট যে খুশি দিতো এখনও ভাবলে মনে অন্যরকম আনন্দে ভাসি। তখন সবার মাঝে দেখতাম একই রকম খুশি।

মনে পড়ে রোজা আসলেই ঘরে ঘরে একটা সাধারণ দৃশ্য খো যেতো। গৃহিনীদের হাতে সেমাই বানানো। বাজারের সেমাই যে কেনা হতো না তা নয়। তবে হাতে বানানো সেমাইয়ের যেনো একটা আলাদা কদর ছিল।

পার্বত্য এলাকায় বেড়ে ওঠার কারণে আমাদের অনেক সহপাঠী বন্ধু-বান্ধব ছিল আদিবাসী। কিন্তু তখন তাদেরকে বাঙালিদের কোনো উৎসবে সামিল হতে দেখিনি। আমরা নিজেরাও তাদের উৎসবে যোগ দিতাম না। তবে এখন দিন পাল্টেছে। পাল্টেছে দৃশ্যপটও।

এখন বাঙালিরা সাংগ্রাই উৎসবে যায়। ওরাও ঈদ আনন্দে সামিল হয়। আকাশ সংস্কৃতির বদৌলতে পাহাড়ের গহীনে থেকেও কিশোরীরা পাখি, কিরণমালার নামধারী পোশাক আর গৃহিণীরা রাশি রাশি শাড়ির খবর রাখেন। বাচ্চারা বায়না ধরে। না হলে যেনো ঈদটাই মাটি।

এসব কেনার জন্যে তাদের এখন আর সেই গেয়োঁ হাটবাজারে যেতে হয় না। তাদেরও যেতে হয় শহরের অভিজাত বিপণি বিতানগুলোতে। কারণ তারা নিম্নবিত্ত শরণার্থী থেকে এখন নিম্নমধ্যমধ্যবিত্ত নাগরিকে পরিণত হয়েছে। শরণার্থী এখন কেবল কাগজে কলমে।

Reneta

দুর্গম পার্বত্য অঞ্চলের আশির দশকের বাঙালি শরণার্থীদের সামাজিক আচার ও সংস্কৃতি এখন অনেক পরিবর্তন হয়েছে। কিছু ভালো থেকে মন্দ হয়েছে আবার কিছু মন্দ থেকে ভালো। আর এসব পরিবর্তনের যাঁতাকলে পড়ে হারিয়ে গেছে মানুষের প্রতি মানুষের সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভুতি। ইট-পাথরের শহুরে সংস্কৃতি ঢুকে কেড়ে নিয়েছে পাহাড়ের সবুজ সহজ সারল্য। এই সবুজের ভেতর এখনও খুঁজি সহজ সরল মানবিক মূল্যবোধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ-উল-ফিতর
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT