চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসের হার এবং জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
এসএসসি-মেয়েরা এগিয়ে

ফাইল ছবি

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সবগুলো শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার এবং জিপিএ-৫, দু’দিক দিয়েই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। পরীক্ষার্থী ছাত্র বেশি হলেও ফলাফলে ছাত্রীর সংখ্যাই বেশি।

সোমবার ঘোষিত ২০১৯ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানান, এ বছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ২.১৫ শতাংশ বেশি।

এ বছর মোট পরীক্ষার্থী ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। ছাত্র ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ও ছাত্রী ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র পাস করেছে। অন্যদিকে ছাত্রী পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন।

শিক্ষার্থীদের উত্তীর্ণের হার: ছাত্র ৮১.১৩ শতাংশ এবং ছাত্রী ৮৩.২৮ শতাংশ। পরীক্ষার্থী ছাত্র বেশি হলেও ছাত্রী পাস করেছে বেশি।

জিপিএ-৫ এ-ও এগিয়ে মেয়েরা। ১০ বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এদের মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

৮টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্যে দেখা গেছে, ৮ বোর্ডে মোট ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ লাখ ২০ হাজার ৯৮০ জন এবং ছাত্রী ৮ লাখ ৭৩ হাজার ৬৭২ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন ছাত্র এবং ৭ লাখ ২৯ হাজার ৮৯৫ জন ছাত্রী।

Reneta

পাসের হার ছাত্র ৮২.০১ শতাংশ এবং ছাত্রী ৮৩.৫৪ শতাংশ। এ বছরের পরীক্ষায় ৮ সাধারণ বোর্ডে ছাত্রের তুলনায় ৫২ হাজার ৬৯২ জন ছাত্রী বেশি অংশ নিয়েছে এবং ৫৬ হাজার ৬৩৩ জন ছাত্রী বেশি পাস করেছে।

ছাত্রের তুলনায় ১.৫৩ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে এ বছরের পরীক্ষায়।

সোমবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই বিস্তারিত ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

প্রতি বছর প্রধানমন্ত্রীর হাতে এ ফল তুলে দিতেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় তার অনুমতিক্রমে এ ফল প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিএসএসসি ও সমমানএসএসসি পরীক্ষা-২০১৯এসএসসি’র ফল প্রকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়ায় পালাবদলের ২য় সাহিত্য সভা অনুষ্ঠিত

পরবর্তী

ট্রেবল জয়ের প্রথম ধাপ শেষ করল আয়াক্স

পরবর্তী

ট্রেবল জয়ের প্রথম ধাপ শেষ করল আয়াক্স

বিএনপি

‘বোতলবন্দি’ বিএনপির পরের ধাপ কী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT