অপরাধ

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৪ জন আটক

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৪ জন আটক

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৪ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-১২ সদস্যরা পাসপোর্স অফিস থেকে তাদেরকে আটক করে।

দালাল চক্রের এসব সদস্যরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে সাধারণ মানুষদের নানাভাবে হয়রানি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাশ জানান, পাসপোর্ট অফিস ও আশপাশ থেকে অভিযান চালিয়ে তাদেরেক গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…