চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসওয়ার্ড নকল, কিন্তু পরিচালকতো আসল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৯
বিনোদন
A A

মালেক আফসারী মানেই ধর মার কাট! বিগত দিনে তার পরিচালিত প্রায় সব ছবিই ভারতীয় বিভিন্ন অঞ্চলের কোনো চলচ্চিত্রের হুবুহু বাংলায়ন! প্রথমবারের মতো দীর্ঘদিনের সেই অভ্যেসের ব্যত্যয় ঘটালেন ঢাকাই চলচ্চিত্রের নামি এই নির্মাতা!

এবার বলিউড বা তামিল-তেলেগু নয়, কপিরাইট ছাড়াই নতুন ছবি ‘পাসওয়ার্ড’-এর গল্প নিয়েছেন জনপ্রিয় এক কোরিয়ান ছবি থেকে। এমন অভিযোগ-ই তার বিরুদ্ধে।

দেশের তারকা অভিনেতা শাকিব খান, চিত্রনায়িকা বুবলী, চিত্রনায়ক ইমন ও খল অভিনেতা মিশা সওদাগর অভিনীত ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ দেখে একাধিক দর্শক চ্যানেল আই অনলাইনের কাছে জানিয়েছেন যে, তারা মালেক আফসারীর এই ছবিটির সাথে দক্ষিণ কোরিয়ান ছবি ‘দ্য টার্গেট’-এর গল্প এবং দৃশ্যের হুবুহু মিল পেয়েছেন। ১ ঘন্টা ৩৮ মিনিট ব্যাপ্তীর কোরিয়ান ছবিটি মুক্তি পায় ২০১৪ সালের ৩০ এপ্রিল।

‘পাসওয়ার্ড’-এর বিরুদ্ধে নকলের অভিযোগ উঠার পর প্রথমেই যোগাযোগের চেষ্টা করা হয় ছবির চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা আবদুল্লাহ জহির বাবুর সঙ্গে। দুপুর থেকে এই চিত্রনাট্যকারকে বেশ কয়েকবার মুঠোফোনে কল ও এসএমএস দেয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।

একইভাবে মঙ্গলবার দুপুর থেকে এদিন রাত ১১টা পর্যন্ত বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় ছবির নির্মাতা মালেক আফসারীর সঙ্গে। তিনিও এ বিষয়ে নিরোত্তর।

এদিকে দক্ষিণ কোরিয়ান ছবি ‘দ্য টার্গেট’-এর সাথে ‘পাসওয়ার্ড’-এর গল্পের মিল খুঁজে পাওয়ায় দুদিন ধরেই সোশাল মিডিয়ায় রীতিমত তুলোধুনো হচ্ছেন নির্মাতা মালেক আফসারী। বিশেষ করে ছবি মুক্তির আগে দর্শকের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ায় বিপাকে এই নির্মাতা।

Reneta

‘পাসওয়ার্ড’ মুক্তির আগে মালেক আফসারী বাংলা চলচ্চিত্রমোদিদের উদ্দেশ্যে বলেছিলেন, কেউ যদি ‘পাসওয়ার্ড’ ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ খুঁজে পান এবং প্রমাণ দেখাতে পারেন তাহলে তিনি চলচ্চিত্র ছেড়ে দিবেন এবং দশ লাখ টাকা পুরস্কার হিসেবে দিবেন। তার ছুড়ে দেয়া চ্যালেঞ্জ-এর কারণে এবার অনেকে মালেক আফসারীর কাছে দশ লাখ টাকা দাবি করছেন!

এদিকে এমন ঘটনার পর মালেক আফসারী তার ফেসবুক স্ট্যাটাসে দর্শকের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে লিখেছিলেন, ‘পাসওয়ার্ড’ ছবির গল্প যে নকল সেটা আমি জানতাম না। এরজন্য দর্শকের কাছে আমি কড়জোরে ক্ষমা চাইছি।

‘পাসওয়ার্ড’-এর বিরুদ্ধে নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় শর্ত অনুযায়ি চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিয়ে এই নির্মাতা লিখেন, আমি এক কথার মানুষ। দশ লক্ষ টাকা দেয়ার কথা বলেছিলাম, সেটা আমি অবশ্যই দিবো। আর এই মুহূর্তে চলচ্চিত্র থেকে অবসরেরও ঘোষণা দিলাম।

তবে এমন স্ট্যাটাসের ঘন্টা কয়েক পরেই ফেসবুক ওয়াল থেকে সরিয়ে নেয়া হয়। এরপর আত্মপক্ষ সমর্থন করে একের পর এক স্ট্যাটাস দেন মালেক আফসারী।

সর্বশেষ এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেন, ১০ লাখ টাকার লোভে দেশপ্রেম বাতাসে উড়িয়ে দিবেন? বাংলা চলচ্চিত্রকে পানিতে ডুবিয়ে দিবেন? না পারবেন, না এবং না। শাকিব খান আমদানি করা কোনো হিরো না। এই দেশের সন্তান। ছবি নকল বলে যতই চিৎকার করেন না কেনো, পরিচালক কিন্তু আসল। শুক্রবার থেকে দুইশোর বেশি হলে ‘পাসওয়ার্ড’ চলবে।

শাকিব খানের এসকে ফিল্মস-এর ব্যানারে নির্মিত ‘পাসওয়ার্ড’ ছবির সহ-প্রযোজক ইকবাল। পাসওয়ার্ড ছবিটি যে নকল, সেটা সরাসরি না বললেও এক ভিডিও বার্তায় আকারে ইঙ্গিতে এই প্রযোজক বলেন, পৃথিবীতে ১২টা গল্পের সিনেমাকে ভেঙে-গড়েই প্রতিনিয়ত নতুন ছবি নির্মাণ হচ্ছে, এর বাইরে আর কিচ্ছু নেই।

মালেক আফসারীর চলচ্চিত্র ছেড়ে দেয়া এবং দশ লাখ টাকা দেয়ার প্রসঙ্গটিকে তিনি ব্যাখ্যা করেন এভাবে: আফসারী সাহেব বলেছিলেন ‘পাসওয়ার্ড’ ছবিটি তামিল-তেলেগু বা ভারতীয় কোনো ছবির নকল হলে সিনেমা ছেড়ে দিবেন এবং দশ লাখ টাকা দিবেন। কিন্তু এটিতো কোনো ভারতীয় ছবির নকল নয়!

ঈদুল ফিতরে দেশজুড়ে প্রায় পৌনে তিনশো হলে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’সহ মোট তিনটি ছবি। বাকি দুটো হলো সাকিব ও টিম পরিচালিত বহুল আলোচিত ‘নোলক’ এবং অন্যটি অনন্য মামুনের ‘আবার বসন্ত’। এরমধ্যে দেশব্যাপী দেড়শোর বেশি প্রেক্ষাগৃহে দাপট নিয়ে চলছে নকলে অভিযুক্ত ‘পাসওয়ার্ড’ ছবিটি। ঈদের ছবি হিসেবে বক্স অফিসের হিসেবেও এর ধারে কাছে নেই কোনো ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনবুবলীমিশালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT