চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসওয়ার্ডবিহীন উইন্ডোজ ১০ আনল মাইক্রোসফট

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৯:২৯ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০-এর নতুন ইনসাইডার প্রিভিউ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। নতুন এ প্রিভিউ বিল্ডে বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে। তবে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো উইন্ডোজ ১০ এস-এর এই প্রিভিউ বিল্ডে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ এস অপারেটিং সিস্টেমে চলছে, এমন ডিভাইসের নিরাপত্তার ক্ষেত্রে পাসওয়ার্ডের পরিবর্তে প্রয়োজন হবে একটি অথেনটিকেটর মোবাইল অ্যাপ। অ্যাপটি ব্যবহার করে প্রথমেই উইন্ডোজ হ্যালো সেটআপ করে নিতে হবে। পরে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে থাকা এ অ্যাপটি ব্যবহার করে কম্পিউটারে লগইন করা যাবে কোনো পাসওয়ার্ড ছাড়াই।

You will notice that if you have Windows Hello set up, you won’t see passwords anywhere in the Windows experience – not on the unlock screen nor in Sign-in options.

এছাড়া ল্যাপটপে যদি উইন্ডোজ হ্যালো সমর্থিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিংবা ইনফ্রারেড ক্যামেরা থাকে, তাহলে আলাদা অথেনটিকেটর অ্যাপেরও প্রয়োজন হবে না। ল্যাপটপ থেকেই শুধুমাত্র আঙ্গুলের ছাপ কিংবা চেহারা শনাক্ত করার মাধ্যমেই ল্যাপটপে লগইন করা যাবে। লক-স্ক্রিন কিংবা লগ-ইন স্ক্রিন, সবক্ষেত্রেই ব্যবহার করা যাবে এ ফিচারটি।

পাসওয়ার্ড ছাড়া লগইন করার এ সুবিধাটির পাশাপাশি আরও কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে এ বিল্ডে। নতুন এ সংস্করণে এইচডিআর মোডে ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে। মূলত এ ফিচারটি আগেই চালু করা হলেও সমর্থিত ডিভাইসের সংখ্যা ছিল খুবই কম। এ প্রিভিউ বিল্ডের মাধ্যমে আগের থেকে আরও বেশি ডিভাইসে এইচডিআর ভিডিও দেখা যাবে।

এর বাইরে এ প্রিভিউ বিল্ডে থাকছে মাল্টি জিপিইউ সিস্টেম যার মাধ্যমে ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ভিন্ন ভিন্ন গ্রাফিক্স ব্যবহার করা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইন্ডোজ ১০পাসওয়ার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT