চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডোজের বড় ধরণের নিরাপত্তা ত্রুটির খবর জানালো গুগল

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
২:৩৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
উইন্ডোজে নিরাপত্তা ত্রুটি

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ১৭০৯ সংস্করণে একটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটির খবর প্রকাশ করেছে গুগল। নির্দিষ্ট সময়ে কোনো প্যাচ আপডেট প্রকাশ না করায় ত্রুটির খবর প্রকাশ্যে এনেছে এ সার্চ জায়ান্ট।

গুগলের প্রজেক্ট জিরো’র নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, এ ত্রুটির সুযোগ নিয়ে একজন স্ট্যান্ডার্ড ইউজার কম্পিউটারের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিতে পারে। হ্যাকাররা এ ত্রুটির সুযোগ নিয়ে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে বলেও মনে করছেন তারা।

সাধারণত কোনো ত্রুটির খোঁজ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর পর সমাধান দিতে ৯০ দিনের সময় বেধে দেয় গুগল। এ সময়ের মধ্যে কোনো সমাধান অর্থাৎ প্যাচ আপডেট দিতে না পারলে ত্রুটির খবর প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের ক্ষেত্রে এমনটিই ঘটেছে। গত বছরের নভেম্বরে এ ত্রুটির বিষয়ে মাইক্রোসফটকে অবহিত করে গুগল। ৯০ দিন শেষ হওয়ার পর মাইক্রোসফটকে আরও ১৪ দিন সময় দেওয়া হয়। তবে এ সময়ের মধ্যেও প্যাচ আপডেট দিতে ব্যর্থ হয়েছে মাইক্রোসফট।

গুগল জানিয়েছে, মাইক্রোসফট এ ত্রুটিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। তবে সংকটপূর্ণ বা ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত না করায় সমাধান দিতেও সময় লাগছে।

এ সপ্তাহের শুরুর দিকে মাইক্রোসফটের এজ ব্রাউজারের একটি ত্রুটি প্রকাশ করে গুগল। এক্ষেত্রেও ৯০ দিন সময়ের মধ্যে সমাধান দিতে পারেনি মাইক্রোসফট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইন্ডোজ ১০সাইবার হ্যাকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈশ্বিক দুর্নীতির চিত্রে দুই ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

পরবর্তী

৯ বছরে ইলিশের উৎপাদন দ্বিগুণ

পরবর্তী

৯ বছরে ইলিশের উৎপাদন দ্বিগুণ

নোয়াখালীর হাতিয়া থানায় সমন্বিত কৃষি খামার

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT